‘সাংবাদিক মল্লিক নেই এখনো আমার বিশ্বাস হয় না’
নাজমুল আহসান : এখনো এস্টোরিয়ার ৩৬ এভিনিউতে গেলে বৈশাখী অথবা আলাদ্দিন রেস্টুরেন্টে ঢুকে দেখি ও আছে কিনা, কারণ সাংবাদিকতার জীবন ছেড়ে ‘পরিবহন’ এর জীবিকা নির্ভর হওয়ার পর ওর একধরণের ঘাঁটি ছিল ৩৬ এভিনিউ যদিও থাকতো ফ্লাশিং এ| বন্ধুর মত হলেও আমাকে বড় ভাইয়ের মত রেসপেক্ট করতো|নাজমুল ভাই বলেই ডাকতো| ওর সাথে পরিচয় আমার ২৬-২৭ বছর হয়তো হবে| প্রথম দেখার দিন তারিখ এখন মনে নেই তবে ক্ষণটি মনে পড়ছে| একদিন বিকেলের দিকে ও ‘সমাচার’ নামের একটা নতুন সাপ্তাহিক ডিস্ট্রিবিউট করছে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটের ৭ ট্রেনের সাবওয়ের নিচের একটি স্টোরে| ও আমাকে চিনতো| দেখামাত্রই বললো, নাজমুল ভাই আপনার কাগজটি আমার ভালো লাগে কিন্তু আপনি ফিল্মের খবর-টবর তেমন দেন না| আমি হেল্প করতে পারি আপনি চাইলে| দুজনে প্রথম চা খেলাম| প্রথম দেখাতে তাকে আমার খুব প্রাণবন্ত মনে হলো| সেই যে আমার সাথে জুড়ে গেল মৃত্যুর দিন কয়েক আগে যখন ‘শেষ’ দেখা হলো, আমার প্রতি তার শ্রদ্ধা, আন্তরিকতার কোন কমতি ছিলো না| সাংবাদিকতায় থাকতে পারলোনা সেই আফসোস মাঝেমধ্যে লক্ষ্য করতাম|
ওর জীবনের বিভিন্ন পর্বের গল্প শোনাতো| প্রতিটি পর্বেই ছিল অতৃপ্তির বেদনা| হতাশার দীর্ঘশাস| ভুলে থাকতে গিয়ে অনেক পাগলামিও করেছে| কিন্তু কোনদিন কারো সাথে দুর্ব্যবহার করেছে, শুনিনি| জীবনের সকল বেদনাকে ঢেকে রেখে চলমান সময়কে উপভোগ করার এক আশ্চর্জজনক ক্ষমতার অধিকারী ছিল মল্লিক| যারা জানি, সবাই তাকে মিস করবো| ফেইসবুক থেকে
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী