সাংবাদিক মশিউরের মাতার আত্মার শান্তি কামনায় নিউইয়র্কে দোয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনকের সিনিয়র সহ সভাপতি মো: মশিউর রহমান মজুমদারের মাতা প্রয়াত মাসুমা আক্তারের বিদেহী আত্মার শান্তি কামনায় গত শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্ এ খাবার বাড়ি পালকি সেন্টারে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল জলিল তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম মাছুম। এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আক্তরুজ্জামান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন সিদ্দিকী, সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য এবিএম হুমায়ন কবির। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য সাদি মিন্টু ও আজাদ বাকির, ফাউন্ডেশনের সাবেক সেক্রেটারি নূরে আলম, ফাউন্ডেশনের কর্মকর্তা,বিশিষ্টজন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।
দোয়ার পূর্বে মাওলানা মাছুম বলেন, প্রত্যেক মানুষ মরণশীল। জন্ম গ্রহন করলেই মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন তাঁর বন্দেগি করার জন্য। দুনিয়াতে সকল কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। তিনি বেশী বেশী আল্লাহ বির্ধিবিধান পালন করার গুরুত্বারোপ করেন বলেন, দুনিয়ার স্বল্প সময়ে আল্লাহর ইবাদত করতে পারলেই আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও সুখী হবে। তিনি মশিউরের মায়ের রুহের মাগফেরাত ও জান্নাতের সর্বোচ্চ স্থান প্রদানসহ বিশ্বশান্তি কামনা করে।
দোয়া মাহফিলের ঢাকায় অগ্নিকান্ডে নিহতদের জন্য ও দোয়া করা হয়।
উল্লেখ্য, প্রয়াত মাসুমা আক্তার নিউইয়র্কে খবর ডট কম এর সহযোগী সম্পাদক এবং ইউএসবিডি গ্রুপ এর প্রতিষ্ঠাতা মো: মশিউর রহমান মজুমদারের মাতা। তিনি গত ২২ জানুয়ারি ৮২ বছর বয়সে কুমিল্লার লাকসাম থানার শানিচোঁ গ্রামে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …….রাজিউন)।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী