Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

সাংবাদিক মশিউর রহমানের ব্যাচেলর ডিগ্রী লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: June 2, 2011 | 10:11 AM

নিউইর্ক: প্রবাসে সকলের প্রিয় নবীন সাংবাদিক ও খবর ডট কম এর সহযোগী সম্পাদক ও পরিচালক মশিউর রহমান মজুমদার গত ৩০ জানুয়ারী হার্বাড এইচ লিহমেন কলেজ থেকে এন্থ্রো- বায়ো- ক্যাম এবং জার্নালিজম – এ ব্যাচেলর ডিগ্রী লাভ করেছেন। এ উপলক্ষ্যে গত ১৯ মে লিহমেন কলেজ পারফর্র্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল লিহমেন কলেজ অর্নাস কনভোকেশন ২০১১। রবার্ট হুইটাক এর উপস্থাপনায় অনার্সধারীদের মাঝে ডিগ্রী ও অর্নাস কর্ড তুলে দেন লিহমেন কলেজ প্রভোস্ট ডঃ মেরী এ পাপাযিয়ান এবং কী নোট সপীকার হিসেবে উপস্থিত ছিলেন ড. এলিজাবেথ ক্যাফেযুথি । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েট প্রভোস্ট ডঃ রবার্ট সি ট্রয়, ডীন অব ন্যাচারাল এন্ড সোসাল সায়েন্স ডঃ এডওয়ার্ড এল জ্যারল, বিশিষ্ট ফটোসাংবাদিক এবং ফোকাস বাংলার নিউইয়র্ক প্রতিনিধি নিহার সিদ্দিক সহ অন্যান্য সাংবাদিক ও কলেজ এডমিনিস্ট্রেটরস।মশিউর রহমান লিহমেন কলেজ থেকে ম্যাগনা কাম লাওডি এওয়ার্ড, লিহমেন এওয়ার্ড, এন্থোপলজি ডিপার্টমেন্টাল এওয়ার্ড, গোল্ডেন কী সোসাইটি এওয়ার্ড এবং সেন্ট জর্জ সোসাইটি স্কলারশীপ লাভ করেন। এছাড়াও মশিউর রহমান হার্বাড এইচ লিহমেন কলেজে ডীন লিষ্টেট ছিলেন। মশিউর লিহমেন কলেজে বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে থাকা কালে বাংলাদেশী স্টুডেন্টদের ভর্তি বিষয়ক অনেক সাহায্য করেন। এছাড়াও রসায়ন বিজ্ঞান ডিপার্টমেন্টে ড.গেঞ্জিন’এর সাথে মেডিসিন নিয়ে গবেষণা করছেন মশিউর রহমান।উল্নেখ্য,মশিউর রহমান প্রবাসে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা এবং প্রবাসের জনপ্রিয় অনলাইন মিডিয়া খবর ডট কম, লাকসাম ডট কম, বার্তা সংস্থ্যা বিওবিডিতে কাজ করছেন। সে বর্তমানে লিংকন হাসপাতালে কর্মরত আছেন। পিতার আদর্শে গড়া মশিউরের স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা। তার ইচ্ছে ভবিষ্যতে গরীব দুঃখীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা। এই প্রত্যয়ে জুন মাস থেকে স্টেট ইউনির্ভাসিটি অব নিউইয়র্ক ডাউনষ্টেট মেডিক্যাল সেন্টারে ফিজিসিয়ান এসিস্টেন্ট প্রোগ্রামে অংশ নেবেন মশিউর । তার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য মশিউর প্রবাসে সকলের নিকট দোয়া প্রার্থী

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ