Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সাংবাদিক মাহফুজউল্লাহ ও আনোয়ারুক হক স্মরণে নিউইয়র্কে শোক সভা

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: May 2, 2019 | 2:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ উল্লাহ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সভাপতি আনোয়ারুল হকের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত শোক সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের সাংবাদিকতা পেশায় তারা ছিলেন আদর্শবাদী সাংবাদিক। প্রকৃত অর্থেই পেশাদার সাংবাদিক। তারা কোন কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলেও সাংবাদিকতা রাজনীতিমুক্ত থাকতেন। যা দেশের বর্তমান প্রেক্ষাপটে ভাবাই যায় না। বক্তারা বলেন, দেশ-বিদেশের সাংবাদিকতায় তাঁদের আদর্শ আনুকরণীয়, অনুস্মরণীয়। খবর ইউএনএ’র।

সিটির জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে গত ৩০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক মাহফুজউল্লাহ ও আনোয়ারুল হক স্মরণে এই শোক সভার আয়োজন করা হয়। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ডিআরইউ-এর সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতে মরহুম সাংবাদিকদ্বয় স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক ও এখনসময় ডট কম সম্পাদক কাজী শামসুল হক।

শোক সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও কাজী শামসুল হক, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা মনুজুর আহমদ, বিশিষ্ট সাংবাদিক ও প্রেসক্লাবের উপদেষ্টা মঈনুদ্দীন নাসের, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও এবং প্রেসক্লবের সাবেক সভাপতি আবু তাহের, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, প্রবীণ ফটো সাংবাদিক লুৎফর রহমান বিনু, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, জাস্ট নিউজ বিডি ডট কম সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার ও মুজাহীদ আনসারী, ভয়েস অব আমেরিকা (ভোয়া)-এর নিউইয়র্ক প্রতনিধি আকবর হায়দার কিরণ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, যমুনা টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও সাপ্তাহিক আজকাল-এর সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, অধ্যাপিকা হুসনে আরা বেগম ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাকির হোসেন বাচ্চু। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV