Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সাংসদ মাহবুব আরা গিনির সাথে নিউইর্য়কের বিভিন্ন সংগঠনের প্রতিনিধির মুক্ত আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: December 6, 2010 | 9:58 AM

 

নিউইয়র্ক: বাংলাদেশের জাতীয় খেলোয়ার, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য এবং গাইবান্ধা সদর আসনের নির্বাচিতর্ সাংসদ মাহবুব আরা গিনির সাথে নিউইর্য়কের বিভিন্ন শ্রেণী-পেশা সংগঠনের প্রতিনিধিরদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। গত ৩ ডিসেম্বর সন্ধে ৭ টায় জ্যাকসন হাইটসের দেশবাংলা কার্যালয়ে আয়োজিত দুই পর্বের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মাদ উল্লাহ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান।

 

  অনুষ্ঠানের শুরুতেই সাগত বক্তব্য করেন মুক্ত আলোচনার আয়োজক সাংবাদিক সনজীবন কুমার। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে কিছুক্ষন নিরবতা পালন করা হয়। প্রায় আড়াই ঘন্টার এই মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন সংস্কৃতজন সঊদ চৌধুরী ,গীতিকার ও সুরকার জীবন চৌধুরী, এবিসিডিআইয়ের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সিতাংশু গুহ, যুক্তরাষ্ট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম আর আমিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ফাহিম রেজা নুর, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি টমাস দুলু রায়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক শরাফ সরকার, অপটিমিস্টটিসের সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ শাম্মু, নিউইর্য়ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, গাইবান্ধা সমিতির সহ-সভাপতি জহুরুল হক টুকু, সঙ্গীত শিল্পী মনিকা রায়, খৃষ্টান পরিষদের নেতা মাইকেল মালো , যাদুকর তপন চৌধুরী , রত�া বেগম, মাহমুদা বেগম মনি , রতন সাহা প্রমুখ।

শুরুতেই সাংসদ মাহবুব আরা গিনি মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন। তিনি দেশের বর্তমান রাজনীতি , অর্থনীতি , শিল্প- সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বিডিআর বিদ্রোহের ঘটনার কথা উল্লেখ করে বলেন,দেশের মঙ্গল, বিডিআর হত্যা বন্ধ ও বিদ্রোহ অবসানের জন্যই নিজের জীবন বাজি রেখে হেড কোর্য়াটারে প্রবেশ করেছিলাম। মঙ্গা পীড়িত অঞ্চলের প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সাবির্ক উন্নতী জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান। একজন প্রাক্তন জাতীয় খেলোয়ার হিসেবে আগামী বিশ্বকাপ ক্রীকেট যাতে করে সুন্দর ভাবে শেষ করা যায় তার, জন্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির একজন সদস্য হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে গিনি জানান । সউদ চৌধুরী প্রশাসনের ঘুষ-দূনীর্তি বন্ধ করতে সরকারকে আরো কঠোর হতে হবে বলে মন্তব্য করেন।

 প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মাদ উল্লাহ নারীর ক্ষমতায়নের জন্য প্রতিটি রাজনৈতিক দলকে সংসদ নির্বাচনে নিদ্ধার্রিত সংখ্যক আসনে মহিলাদের মনোনয়ন দিতে হবে বলে মনে করেন। ড. প্রদীপ রঞ্জন কর বলেন , যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সরকারকে বিশেষ ট্রাইবুনালেআরও জনবল বাড়ানো ও  স্থায়ী বিচারক নিয়োগ দিতে হবে । শিশু-কিশোর-তরুন যুবকদের শারিরীক-মানসিক ও শৈল্পিক  উন্নতীর জন্য গ্রাম পর্যায়ে খেলা ধুলাকে প্রসারিত করতে হবে বলে উল্লেখ করেন রানা ফেরদৌস চৌধুরী। শরাফ সরকার মনে করেন,  উগ্র মৌলবাদরা  দেশকে অস্থিতিশীল করে মুক্তিযুদ্ধের চেতনাকে নসাৎ করার চেষ্টা করছে। মিনহাজ আহমেদ শাম্মু মাহবুব আরা গিনির মাধ্যমে দেশের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর প্রতি  আহ্বান জানান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আওয়ামী লীগকে আরো গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও আর্দশিক হতে হবে বলে মন্তব্য করেন সিতাংশু গুহ । জীবন চৌধুরী ক্রমান্বয়ে দেশের প্রবৃদ্ধির হার কমে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেন। ফাহিম রেজা নুর স্বাধীনতা বিরোধী শক্তি ও একাত্তরের ঘাতক দালালদের প্রতিহত করতে,  মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্য বদ্ধ হওয়ার উপর গুরত্ব দেন। টমাস দুলু রায় দেশের সংখ্যা লঘুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারকে আরও আন্তরিক হতে হবে বরে মনে করেন।  মুকিত চৌধুরী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানানোর জন্য সরকারের  প্রতি দাবী জানান । ছাত্রলীগের টেন্ডারবাজী , হল দখল, খুনো-খুনি তান্ডবের জন্যই  আওয়ামী লীগের সমস্ত অর্জন ভবিষ্যতে ধুলিসাৎ হতে পারে বলে স্মরণ করে দেন বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান।  দেশবাংলা ও বাংলা টাইমস সম্পাদক ডাক্তার চৌধুরী সারওয়ারুল  হাসান  উপস্তিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন , উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে দ্রুত চালিত ট্রেনের ব্যবস্থা করতে হবে । আওয়ামী লীগকে আরও গণমূখী, উদার ও সহনশীল হতে  হবে বলে উপস্থিত কয়েকজন মন্তব্য করেন। শেষে সভাপতি শহীদ হাসান মুক্ত আলোচনাটি অত্যন্ত অর্থবহ হয়েছে বলে মত দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি করেন । উল্লেখ্য মাহবুব আরা গিনি জাতিসংঘের একটি সেমিনারে ভাষন দিতে কয়েকদিনের সফরে নিউইর্য়কে আসেন ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV