Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সাইকেল চালালে ওজন কমে

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: May 5, 2013 | 5:36 PM

শহুরে জীবনে অনেকেই সাইকেল চালানোর অভ্যাসটা হয়তো হারিয়ে ফেলেছেন। কিন্তু হাঁটা ও সাঁতার কাটার মতোই উৎকৃষ্ট ব্যায়াম সাইকেল চালানো।
নিয়মিত সাইকেল চালালে রক্তের কোলেস্টরেল ও শরীরের ওজন কমে।
নিয়মিত সাইকেল চালানো পেশি গঠনের জন্য সহায়ক। এতে ঊরু, কাফ ও নিতম্ব হয় সুগঠিত। আর্থ্রাইটিস হওয়ার আশঙ্কাও কমে।
সাইকেল চালানোর সময় শরীর ঘামে বেশ। ঘামের সঙ্গে শরীরের বর্জ্য বের হয়ে যায়। ত্বক ও শরীর থাকে সুস্থ।
সাইকেল চালালে রক্তে নিঃসরণ হয় ভালো লাগার হরমোন এন্ডোরফিন। তাই মুক্ত বাতাসে সাইকেল চালালে মনে প্রশান্তি আসে, মন ভালো লাগে। মানসিক চাপ কমাতেও সাহায্য করে এন্ডোরফিন।
তাই নিয়মিত সাইকেল চালালে শরীরের বাড়তি ওজন কমে স্বাভাবিক হয়ে আসে। এ ক্ষেত্রে স্বাভাবিক ওজন ফিরে পাওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশ। আর যাঁদের শরীরের ওজন স্বাভাবিক, তাঁদেরও ওজন বাড়ার সম্ভাবনা যথেষ্ট কমে।
গবেষণায় দেখা গেছে, যাঁরা তাঁদের কর্মক্ষেত্রে সাইকেল চালিয়ে যান, তাঁদের মোটা হওয়ার সম্ভাবনা মাত্র ৪০ শতাংশ। আর যাঁরা কর্মস্থলে গাড়িতে যান, তাঁদের এই সম্ভাবনা প্রায় ৬১ শতাংশ।
সাইকেল চালানোয় এত সব উপকার যেখানে সেখানে নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলা মন্দ নয় মোটেও। সেটা অফিসে যাওয়ার জন্যই হোক, বাজারে যাওয়ার জন্যই হোক, অন্য কোনো প্রয়োজনে হোক কিংবা শুধু ব্যায়ামের জন্যই হোক। প্রথম আলো/জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, ঢাকা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV