সাইন্সে নোবেল প্রাইজ উইনার স্যার জন সাল্সটনের বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা
নিউইয়র্ক : সাইন্সে নোবেল প্রাইজ উইনার রয়েল সোসাইটির সভাপতি প্রফেসর স্যার জন সাল্সটন আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্টদূত ড. এ.কে. আব্দুল মোমেনের সাথে তার দপ্তরে রিও প্লাস টুয়েন্টি মহাসম্মেলনের প্রেক্ষিতে সাক্ষাৎ করেন। আসন্ন জুন মাসের ২০-২২ তারিখ রিও শহরে ভবিষ্যতে কি ধরণের পৃথিবী আমরা চাই, কি ধরনের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন বিশ্ববাসী চায় তার উপরই মহাসম্মেলন হচ্ছে। এতে বাংলাদেশের অবস্থান যেমন-দারিদ্র নিরসন, জলবায়ুর সহযোগী ব্যবস্থা, পপুলেশন বা জনগণের ক্ষমতায়নে অঙ্গীকার-এগুলোর সাথে রয়েল সোসাইটি একাত্মতা ঘোষণা করেছে।
প্রফেসর সাল্সটনের নেতৃত্বে রয়েল সোসাইটি নয়টি প্রস্তাব নিয়ে এসেছে যাতে এগুলো রিও প্লাস টুয়েন্টিতে আলোচিত হয়। এগুলোর মধ্যে প্রধান হচ্ছে দারিদ্র নিরসন, দ্বিতীয়তঃ খাদ্যশস্য ও বিদ্যুতের নিশ্চয়তা ও অপচয় কমানো, তৃতীয়তঃ ফ্যামিলি প্ল্যানিং, শিক্ষার অগ্রগতি ইত্যাদি। তার সাথে আরো উপস্থিত ছিলেন রয়েল সোসাইটির পলিসি এ্যাডভাইজার মিস মেরি রাম্বসি। রাষ্ট্রদূতের সাথে আলোচনায় অংশ নেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests