সাইফ-কারিনার বিয়ে : ধর্ম নয় ভালবাসায় বিয়ে

রিমন মাহফুজ : পাত্র বলিউড স্টার সাইফ আলী খান। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জš§। পাত্রী কারিনা কাপুরের জš§ রক্ষণশীল হিন্দু পরিবারে। দুজনের বিয়ে বাঁধ সাধেনি ধর্ম। বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রারের কাছে লিখিত দিয়ে বিয়ে করেছেন দুজনেই। অবশ্য সাইফের বাবা মনসুর আলী খান পতৌদি কিন্তু বিয়ে করেছেন নায়িকা শর্মিলা ঠাকুরকে মুসলিম বানিয়ে। নামও পাল্টে গিয়েছিল শর্মিলা ঠাকুরের। নতুন নাম দেয়া হয়েছিল আয়শা খান। গত মঙ্গলবার বান্দ্রার বাড়িতে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে পতৌদি পরিবারের ছোটি বেগম হলেন কারিনা কাপুর। নাম ও ধর্ম কিন্তু পাল্টায়নি। টুইটারে এ নিয়ে কারিনার বক্তব্য ছিলÑ ভালবাসা দুজনের, সেখানে দুজনের ধর্মই থাকবে। পাল্টানোর কোনো ইচ্ছা নেই।
সাইফ-অমৃতার প্রথম বিয়ে যখন হয়েছিল, তখন সাইফ শুধু পতৌদি-শর্মিলার ছেলে বলেই খ্যাত। নিজে তেমন কিছু করে উঠতে পারেননি তখনও। অমৃতা নায়িকা হলেও পহেলা সারির ছিলেন না কোনোদিনই। সেই তুলনায় আজকের সাইফ-কারিনার বিয়ে কিন্তু তাদের নিজেদের ওজনেই অনেক বেশি হেভিওয়েট।
তাই এই বিয়ে নিয়ে ভক্তকূলের যত আগ্রহ। অনেকের মনে প্রশ্ন জাগছে, বিয়ে কোন ধর্মীয় রীতিতে হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান করে জানা যায়, গত মঙ্গলবার সকালেই সাইফ-কারিনার বিয়ে হয়েছে ভারতীয় আইন অনুযায়ী রেজিস্ট্রির মাধ্যমে, কোনো ধর্মীয় রীতি-নীতিতে নয়। মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের ফরচুন হাইটস অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বিয়ে নিবন্ধন করেন সুরেখা রমেশ। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করতে লেগেছিল এক হাজার রুপি। এ সময় উপস্থিত ছিলেনÑ সাইফের মা শর্মিলা ঠাকুর এবং কারিনার বাবা রণধীর কাপুর, মা ববিতা ও বোন কারিশমা কাপুর। নিতুসিংসহ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন সাইফ কন্যা সারাও। রেজিস্ট্রিতে সাইফ সই করেছেন ছোটবেলার নাম, সাজিদ আলী খান হিসেবে। সেখানে বয়স ৪২, জাতীয়তা ভারতীয়, ধর্ম ইসলাম লিখেছেন। অন্যদিকে, রেজিস্ট্রিতে কারিনা কাপুরের বয়স ৩১, জাতীয়তা ভারতীয়, ধর্ম হিন্দু লেখা আছে। সাইফ-কারিনা নিজেরাই রেজিস্ট্রি বিয়ে চেয়ে ছিলেন বলে জানা যায়। সূত্র: এনডিটিভির
নিবন্ধনের পর অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন সাইফ ও কারিনা। এ সময় কারিনার পরনে ছিল সবুজ রঙের সালোয়ার-কামিজ আর লাল ওড়না। সাইফের পরনে ছিল ছাই রঙের কুর্তা ও সাদা পাজামা।
গত মঙ্গলবার সন্ধ্যায় তাজমহল প্যালেসে সেই রাজকীয় আয়োজন করলেন সাইফের মা শর্মিলা। আমন্ত্রণ জানাতে গিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছেও। ১৯৬৭ সালের ২৭ ডিসেম্বর মনসুর আলি পতৌদি ও শর্মিলার নিজের বিয়েতে হাজির ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেন। তখন তাদের বিয়ে অবশ্য হয়েছিল মুসলিম রীতিতে। কিন্তু শর্মিলার ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি প্রণব। কারণ, সেদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তার অন্য কর্মসূচি ছিল। তবে প্রণব বাবুর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছে তার এডিসি। তবে প্রথম সারির অনেক কংগ্রেস নেতাই ওদিন উপস্থিত ছিলেন। সেখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। এসেছিলেন শশী কাপুর, রতন টাটা, রণবীর কাপুর, সুভাষ ঘাই, প্রীতিজিন্তা, সকন্যা অনিল কাপুর, শাহরুখের স্ত্রী গৌরিও এসেছিলেন। তবে রেজিস্ট্রির দিনে সবচেয়ে বড় চমকটা আসে কারিনার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের কাছ থেকে। রীতিমতো আনুষ্ঠানিকভাবে সাইফিনা এবং তাদের পরিবারকে নিজের তরফে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।
গতকাল বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার সাইফের পৈত্রিক বাড়ি পতৌদি প্যালেসে আরেকটি অনুষ্ঠান হয়। আজ বৃহস্পতিবার দিল্লির পতৌদি প্রাসাদে হবে বিবাহোত্তর সংবর্ধনা।
গতবছর ভারতের জনপ্রিয় ক্রিকেটার মনসুর আলী খান পতৌদির মৃত্যুর পর তার ছেলে সাইফ নতুন নবাব হন। মনসুর আলী ‘টাইগার পতৌদি’ নামেও পরিচিত ছিলেন।
সাইফের মা শর্মিলা ঠাকুর ভারতের একজন পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী এবং বোন সোহাও বর্তমান সময়ের একজন অভিনেত্রী।
কারিনা বলিউডের একটি অত্যন্ত জনপ্রিয় অভিনয় শিল্পী পরিবার থেকে এসেছেন। তার প্রপিতামহ পৃথ্বিরাজ কাপুর এই পরিবারের প্রথম অভিনেতা।
কারিনার দাদা রাজকাপুর ভারতীয় চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন। তার চাচাতো ভাই ও বহুসংখ্যক আত্মীয় বলিউডে বিশেষভাবে পরিচিত।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests