Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: May 16, 2019 | 12:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাইবার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। কম্পিউটার নেটওয়ার্ক বিদেশী শত্রু দ্বারা আক্রান্ত এবং তা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এ ঘোষণা দিয়েছেন। যেসব কোম্পানি বিদেশী টেলিযোগাযোগ বিষয়ক প্রযুক্তি ব্যবহার করে তাদের জন্য প্রযোজ্য হবে এই নির্দেশ। কারণ তিনি বিশ্বাস করেন ওইসব বিদেশী টেলিকম প্রযুক্তির ব্যবহার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। তবে বিদেশী কোন টেলিকম কোম্পানির বিষয়ে এমন জরুরি অবস্থা জারি করা হয়েছে, তা স্পষ্ট করে বলা হয় নি। ধারণা করা হয়, চীনা কোম্পানি হুয়াওয়েকে টার্গেট করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, দীর্ঘদিন ধরেই এ কোম্পানিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এন্তার অভিযোগ। তারা মনে করে, হুয়াওয়ে তার টেলিযোগাযোগ বিষয়ক প্রযুক্তির মাধ্যমে বিদেশী রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে আড়ি পাতছে। এ খবর দিযেছে অনলাইন বিবিসি। 

ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হুয়াওয়ের নাম উল্লেখ না করলেও তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যবসায় বিধিনিষেধ দেয়া হয়েছে। এর ফলে চীনের এই প্রযুক্তি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠানটি বলেছে, যুক্তরাষ্ট্রের এমন বিধিনিষেধের ফলে শুধু যুক্তরাষ্ট্রের ভোক্তারা ও বিভিন্ন কোম্পানিই ক্ষতিগ্রস্ত হবে। চীনের এই কোম্পানি, যারা টেলিকম খাতের যন্ত্র তৈরির সবচেয়ে বড় কোম্পানি, তারা যুক্তরাষ্ট্র ও অন্যদের আনীত অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, তাদের কাজ বা প্রযুক্তি কোন ঝুঁকি তৈরি করছে না। 

হুয়াওয়ের পরবর্তী ৫জি নেটওয়ার্ক বা প্রযুক্তি ব্যবহার বন্ধ করার জন্য মিত্রদের চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলাদা আরেক ঘটনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় হুয়াওয়েকে তার ‘এনটিটি লিস্টে’ তালিকাভুক্ত করেছে। এর অর্থ হলো সরকারের অনুমতি ব্যতিত যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রযুক্তি অর্জন করতে পারবে না ওই কোম্পানি। অর্থাৎ মার্কিন কোনো কোম্পানির প্রযুক্তি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে হুয়াওয়ের বিরুদ্ধে। বিবিসির সাংবাদিকরা বলছেন, যুক্তরাষ্ট্রেরা এ উদ্যোগের ফলে দুটি দেশের মধ্যে উত্তেজনা আরো খারাপ পর্যায়ে যাবে। এ সম্পর্ক এ সপ্তাহে শুল্কহার বৃদ্ধি করা নিয়ে বাণিজ্যযুদ্ধে রূপ নিয়েছে। তাদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শক্তির লড়াইয়ের মূলে রয়েছে হুয়াওয়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ