Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সাউথজার্সী সনদ্বীপ কমিউনিটির আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: August 26, 2016 | 10:05 PM

আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন : প্রবাসে ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে কিছুটা প্রশান্তির জন্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন ষ্টেটে চলছে প্রবাসীদের বনভোজনের আয়োজন। তারই ধারাবাহিকতায় গত ২৪ই আগষ্ট বুধবার সাউথজার্সী সনদ্বীপ কমিউনিটি, নিউজার্সির উদ্যোগে নিউজার্সীর ক্যাপমে জুতে অনুষ্ঠিত হয়ে গেল সনদ্বীপবাসীর বার্ষিক বনভোজন। সাউথজার্সীতে বসবাসরত বৃহত্তম কমিঊনিটির বনভোজন আয়োজনের জন্য প্রস্তুতি চলছিল গত কয়েক সপ্তাহ পর্যন্ত। এক যুগেরও অধিক সময় ধরে প্রবাসী সনদ্বীপ বাসীর বার্ষিক বনভোজনের আয়োজনের জন্য পুরোদমে প্রস্তুতির সমাপ্তি ঘটে এই দিনে। গত কয়েক বছর ধরে ৮-১০ জন লোকের মাধ্যমে পিকনিকের কার্যক্রম পরিচালিত হওয়ায় ব্যক্তিগত বিষয়াদিকে কেন্দ্র করে এবং সঠিক সময়ে সকলের সাথে যোগাযোগের অভাবে পিকনিক নিয়ে সনদ্বীপ বাসীর মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। যার ফলশ্রুতিতে কমতে থাকে পিকনিকে অংশগ্রহনের সংখ্যা। এই বছর য়ুক্তরাষ্ট্রে বেড়ে উঠা নতুন প্রজন্মের আয়োজন ছিল অনেক বেশী নিখুঁত। নতুনরা পুরানো দ্বন্দ্বকে পিছনে ফেলে সন্দ্বীপবাসীর মধ্যে আন্তরিক পরিবেশ ফিরিয়ে আনতে কিছুটা হলেও সক্ষম হয়ছে। এবারের পিকনিকর আহবায়ক ছিলেন সবার কাছে প্রিয় ইকরাম উল্লাহ লিটন। তাকে সহায়তা করেন একেএম দুলাল, মোঃ ইকবাল, রহমান বাবুল, মোঃ আলী মোঃ সাইফুল,মনির হোসেন, টিটু,ফরহাদ,আজাদ মিঠু, আহসান কবির, সজিবুল মাওলা, মোঃ সোহাগ, মিল্টনসহ আরও অনেকে । সকল সন্দ্বীপবাসী বার্ষিক এই বনভোজনের আয়োজনে এগিয়ে আশায় সন্তোষ প্রকাশ করছেন ইকরাম উল্লাহ লিটনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। বনভোজনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান,ক্রীড়ানুষ্ঠান, হাঁড়িভাঙ্গা প্রতিযোগীতা, বালিশ খেলা, বলিবল ও আকর্ষণীয় রেফেল ড্র।আয়োজকরা প্রবাসী বিভিন্ন অঞ্চলের বাংলাদেশীদেরকে স্বপরিবারে বনভোজনে অংশগ্রহনের করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। নানা রংয়ের পোশাকের সাজে সজ্জিত হয়ে প্রবাসী সনদ্বীপবাসীদের সমাগমে ক্যাপমে জুর আংগিনাটি পূর্ন হওয়ায় সকলের প্রত্যাশা পূরন হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV