সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে ছাত্র নিহত
আমেরিকার সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে এক ছাত্র নিহত হয়েছে। নিহত ব্রোন্ডন রবিনসন (২০) বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের একজন খেলোয়াড়। শুক্রবার দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়। এঘটনায় পুলিশ চারজন সন্দেহভাজনের সন্ধান করছে।- খবর টাইমস অব ইন্ডিয়ার।
ক্যাম্পাস পুলিশের প্রধান মারনার্ড ক্লার্কসন বলেন, তাকে ক্যাম্পাসের ভেতরে এভাবে গুলি করার কোন কারণ আমরা এখনো খুঁজে পাইনি। তবে বর্তমানে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে পুরোপুরি নিরাপদ। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট থমাস এলজি বলেন, রবিনসনের মৃত্যুর ঘটনায় আমরা খুবই মর্মাহত। সে বিশ্ববিদ্যালয়ের একজন ভালো ফুটবলার। তার মৃত্যুর বিষয়টি আমাদের মর্মাহত করেছে। কলাম্বিয়া থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’