সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
গন মানুষের সংগঠন বাংলাদেশের প্রাচীনতম ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে এক সভা গত ২৫ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় আটলান্টিক সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সাব্বির হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, ফরহাদ সিদ্দিক, রওশনউদদীন, সদস্য শহীদ খান, আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অন্যতম প্রাচীন এই দলটি প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের একাত্তর বছর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের একাওর বছর। এই গৌরব ও সাফল্য ধরে রাখার জন্য জাতির জনক বংগবনধুর আদর্শ অন্তরে ধারন করে শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসেও ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করে বক্তারা বলেন, যতদিন বাংলাদেশ নামক ভূখণ্ড পৃথিবীর মানচিএে দেদীপ্যমান থাকবে, ততদিনই গন মানুষের সংগঠন আওয়ামী লীগের পতাকা পতপত করে উড়বে মুজিবের বাংলায়। বক্তারা বাংলাদেশে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।
আওয়ামী লীগের সভানেএী হিসাবে জননেএী শেখ হাসিনা যেন দীর্ঘদিন দলের নেতৃত্ব দিতে পারেন সেজন্য বক্তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেকও কাটেন।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency