Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

সাউথ সাউথ অ্যাওয়ার্ড হাতে প্রধানমন্ত্রী, দারিদ্র্যমুক্ত দেশ গড়বোই

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: September 25, 2013 | 8:40 AM

সাউথ সাউথ অ্যাওয়ার্ড হাতে প্রধানমন্ত্রী, দারিদ্র্যমুক্ত দেশ গড়বোই

নিউইয়র্ক: নিউইয়র্কে প্রথম দিনটি অর্জন দিয়েই শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন সাউথ-সাউথ অ্যাওয়ার্ড। 

স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ম্যানহাটনে সাউথ-সাউথ নিউজ এর প্রধান কার্যালয়ে এই অ্যাওয়ার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিক্রিয়ায় বলেন, এটি আমার নয়, দেশবাসীর অর্জন। ১৯৯১ সালের পর থেকে দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ৫১ শতাংশ থেকে ২৬ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। আর তা সম্ভব হয়েছে দেশবাসীর সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়ে।

দেশকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত করতে তার সরকার কাজ করে যাচ্ছে বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব দেখতে চায়, যেখানে প্রতিটি মানুষ সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারবে, বলেন শেখ হাসিনা।

সাউথ সাউথ নিউজ এর অনারারি প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ফ্রান্সিস লোরেনজো প্রধানমন্ত্রীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকালে সাউথ-সাউথ কো-অপারেশন (এসএসসি)’র একটি উচ্চপর্যায়ের কমিটি সাউথ সাউথ নিউজ নামের সংস্থাটি গঠন করে। এর উদ্দেশ্য হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও বাস্তবায়নকে ত্বরান্বিত করা। বিশ্বের দেশে দেশে এমডিজি অর্জনে যারা এগিয়ে রয়েছে তাদের কথা অন্য পিছিয়ে থাকা দেশগুলোকে জানানো এবং তাদেরও উৎসাহিত করাই এই সাউথ-সাউথ নিউজের অন্যতম কাজ।

আফ্রিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এই এসএসসি’র আওতাভূক্ত। সাউথ-সাউথ নিউজেরও কর্মপরিধি এই বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতেই অ্যাডভোকেসি চালিয়ে যাচ্ছে সাউথ সাউথ নিউজ।
প্রধানমন্ত্রী এসময় আরও বলেন, দারিদ্র বিমোচন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন রোল মডেলে পরিণত হয়েছে। আমরা এই অর্জন ধরে রাখতে চাই। 
সাউথ সাউথ নিউজের পক্ষ থেকে এমন একটি অ্যাওয়ার্ড বাংলাদেশকে আরও অগ্রগতির পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার আগে সাইটেশনে ফ্রান্সিস লোরেনজো বলেন, জাতীয় পর্যায়ে দারিদ্র বিমোচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমডিজি অর্জনে বাংলাদেশ জাতীয় পর্যায়ে যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো প্রণিধানযোগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন। কর্মক্ষেত্রে মানসম্মত কাজ নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাখাত এই সবক`টি  ক্ষেত্রেই বাংলাদেশ অগ্রগতি লাভ করেছে। 
দারিদ্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং তা থেকে বাংলাদেশ আরও সাফল্যের পথে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন লোরেনজো । 
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড। পরে প্রধানমন্ত্রী এই অ্যাওয়ার্ডের জন্য নিজের ও দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ স্বীকৃতি। 
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত উন্নত দেশে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 
এসময় প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তার সংস্থাসমূহ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তাকে স্বীকৃতি জানিয়ে বলেন, আমি মনে করি এসব সংস্থার পক্ষ থেকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকলে বাংলাদেশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনের এই অগ্রগতি অর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন বলেই আমরা এই অর্জন নিশ্চিত করতে পেরেছি।

মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই দারিদ্র বিমোচনে ব্যাপকভাবে কাজ করে আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষার হার বাড়ানো ও মান উন্নত করাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আর তার ফলেই আজ বাংলাদেশ সারা বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। 
সাউথ-সাউথ অ্যাওয়ার্ড অর্জনকে দেশবাসীর প্রতি উৎসর্গ করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বের কাছে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা তার মাধ্যমেই কেবল একটি দারিদ্র ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে পারবো, যেখানে মানুষ শান্তিতে ও আরো উন্নত জীবন যাপনের সুযোগ পাবে।মাহমুদ মেনন ও শিহাবউদ্দীন কিসলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ