Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

সাকিব ম্যাজিক, বিশ্বকাপে সেমির আশা জিঁইয়ে রাখলো টাইগাররা

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: June 24, 2019 | 1:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে টাইগাররা। এমন স্বপ্ন, এমন আশা কোটি বাঙালির। সে স্বপ্ন বেঁচে রইলো। আফগানদের উড়িয়ে দিয়ে টাইগাররা এগিয়ে গেল সেমির পথে। সাকিব আল হাসানের ম্যাজিকেই ধরাশয়ী মুজিব, রহমত শাহরা। 

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৬৩ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে ২০০ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। গুলবাদিন নায়েব-শেনওয়ারীর চেষ্টাও কোনো লাভ হয়নি। টাইগারদের কাছে হার মেনেই মাঠ ছাড়তে হলো তাদের।

২৬৩ রানের টার্গেটে খেলতে নেমে দুই আফগান ওপেনারের শুরুটা ছিল বেশ। তবে বোলিং স্পেলে স্পিন অ্যাটাক আনার পরই ভেঙে যায় ওপেনিং জুটি। সাকিব আল হাসানের প্রথম ওভারেই ব্রেক থ্রু। রহমত শাহকে তামিমের ক্যাচে পরিণত করেন। এরপর হাশমতউল্লাহ শাহিদী, নায়েবরা চেষ্টা করেও দাঁড়াতে পারেননি সাকিবের সামনে। বিশ্বসেরা অলরাউন্ডারের একে একে পাঁচ আঘাতে জর্জরিত আফগান শিবির। দলের পক্ষে সর্বোচ্চ শেনওয়ারী ৪৯ ও নায়েব করেন ৪৭ রান। টাইগার বোলারদের পক্ষে সাকিব নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া মোস্তাফিজ ২, সাইফুদ্দিন ১ ও মোসাদ্দেক ১ টি করে উইকেট তুলে নেন। 

এর আগে বিশ্বকাপের ৩১তম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে টাইগার শিবির। থার্ড আম্পায়ার আলীম দারের বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফিরতে বাধ্য হন লিটন দাস। তারপর তামিম ইকবালেরও বিদায়। তামিম করেন ৩৬ রান। দুই উইকেট পড়ে যাওয়ায় খানিকটা বিপাকে পড়লেও সাকিব-মুশফিক জুটিতে ছন্দে ফেরে বাংলাদেশ। তবে সাকিব ৫১ করে ফিরলে কিছুটা ছন্দপতন হয় বাংলাদেশের। এরপর সৌম্যকে মুজিব ফেরালে আবারো বিপদে পড়ে বাংলাদেশ। তবে মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৬২ রানের স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।  ডান পায়ের কাফে ব্যথা নিয়ে খেলা মাহমুদউল্লাহও ব্যক্তিগত ইনিংস বেশি বড় করতে পারেননি। ২৭ রানে ফেরেন গুলবদিন নায়েবের বলে। তবে শেষ দিকে মোসাদ্দেকের ২৪ বলে ৩৫ রানও দলীয় স্কোরে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

আফগানদের পক্ষে মুজিব উর রহমান তিনটি, নায়েব ২টি, দৌলত জাদরান ও নবী একটি করে উইকেট সংগ্রহ করেন। 
সেমিফাইনালেন টিকিট কাটতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। হারলেই শেষ সেমিতে যাবার স্বপ্ন। এই গুরত্বপূর্ণ ম্যাচে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব টসে জয় পান। সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের।
বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন রয়েছে। ইনজুরি কাটিয়ে টাইগার একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন ও সাইফউদ্দিন। একাদশ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। অন্যদিকে আফগানিস্তান একাদশেও দুটি পরিবর্তন। ভারতের সঙ্গে খেলা শেষ ম্যাচে থাকা হযরতুল্লাহ জাজাই ও আফতাব আলম আজকের ম্যাচে নেই একাদশে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ