Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সাগরের ৪০ ফুট নিচে বিলাসবহুল হোটেল!

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: November 28, 2012 | 4:21 PM

ডেস্ক রিপোর্ট : এবার গভীর সমুদ্রে অবসরকালীন আবাস গাড়ছেন বিত্তবানরা। এজন্য ফিজির একটি দ্বীপের পাশেই সমুদ্রতলে গড়ে তোলা হয়েছে জাঁকজমকপূর্ণ হোটেল। এটির নাম পোসেডন আন্ডার সি রিসোর্ট। সাগরের ৪০ ফুট নিচে অনেকটা টিউবের আকৃতিতে এ হোটেল নির্মাণ করা হয়েছে। এখানে সর্বমোট ২৫টি অত্যাধুনিক রুম রয়েছে।   এছাড়া রেস্টুরেন্ট, বার, জিম, এমনকি বিয়ের অনুষ্ঠানের জন্য বড়সড় একটা গির্জাও রয়েছে। এখানে এক সপ্তাহ থাকতে গেলে খরচ করতে হবে ১৫ হাজার পাউন্ড। হোটেলের অতিথিদের সাবমেরিনে করে এই সুরক্ষিত হোটেলে আনা-নেয়া করা হবে বলে এটির কর্তৃপক্ষ জানায়।   সাগরের নিচে হোটেল করার চিন্তা প্রথম আসে মার্কিন সাবমেরিন কর্মকর্তা লেফটেন্যান্ট ব্র“স জোনসের মাথায়। এরপর তার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে গড়ে তোলেন পোসেডন আন্ডার সি রিসোর্ট।   তারা জানান, এটি নির্মাণ করতে সময় লেগেছে মাত্র দুই বছর। আর নিজে সারা জীবন মেরিন জাহাজে ঘুরে বেড়ানোর কারণে হোটেলের নিরাপত্তার খুঁটিনাটি বিষয়গুলোও সতর্কতার সঙ্গে করা হয়েছে। সূত্র: ডেইলি মেইল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV