Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র ভিন্ন আমেজের বৈশাখ ও পিঠা পার্বণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: April 14, 2021 | 10:34 AM

https://www.facebook.com/USANewsNY/videos/286577369593795

https://www.facebook.com/USANewsNY/videos/922717221860483

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক উদযাপন করেছে বৈশাখ ও পিঠা পার্বণ উৎসব। গত ১১ই এপ্রিল রোববার ব্রঙ্কসের পার্কচেস্টারে সাজুফতা সাহিত্য ক্লাবের সভাপতি কবি জুলি রহমানের পরিচালনায় ভিন্ন আমেজের এ অনুষ্ঠানটি সাজানো হয় কবিতা, গান, গীতি আলেখ্য সহ নানা আয়োজনে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

শুরুতে পবিত্র কোরআন থেকে তরজমা সহ তেলাওয়াত করেন ইলিয়াস হোসেন। করোনা মহামারিতে প্রয়াতদের জন্য দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
বালাদেশের জাতীয় সংগীত এবং ন্যাশনাল এ্যান্থেম এর পর শুরু হয় মনোজ্ঞ বৈশাখের গীতি আলেখ্য। কবি জুলি রহমান রচিত বৈশাখের গীতি-আলেখ্যে বৈশাখের প্রকৃত চিত্র তুলে ধরা হয়। বর্ণিল সাজানো পিঠা আর মনোজ্ঞ গানে ও কবিতায় এক মোহময় পরিবেশের সৃষ্টি করে। গীতি আলেখ্যে অংশ গ্রহণ করেন শিল্পী নাসরীন চৌধুরী, ভারতী রায়, কামরুন নাহার খানম, সাদিয়া রহমান তন্বী, সাবিহা রহমান তারিন, মেহের চৌধুরী, পারভীন গাজী ও জুলি রহমান। তবলায় সংগত করেন আরিফ হোসেন।

কবিতায় অংশ গ্রহন করেন বাচিক শিল্পী মোঃ ইলিয়াস হোসেন, সাবিহা রহমান তারিন, মেহের চৌধুরী, ভারতী রায়। তাদের বলিষ্ঠ কন্ঠে অনুষ্ঠানটি হয়ে ওঠে অনন্য প্রাঞ্জল।
পিঠার বিশেষ পর্বে ১ম স্থান অধিকার করেন পাক্কন পিঠা নির্মাতা ফিরোজা হোসেন, ভাপা পিঠা নিয়ে ২য় হন শিল্পী নাসরীন চৌধুরী এবং পাটিশাপটা বানিয়ে ৩য় স্থান অধিকার করেন লীনা এরশাদ। বিচারক ছিলেন মোঃ ইলিয়াস হোসেন, তুলি হোসেন এবং মোঃ দেলোয়ার হোসেন। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তুলি হোসেন, মেহের চৌধুরী এবং কামরুন নাহার রীতা।

২৪ প্রকার পিঠায় সকলের তৃপ্তি আনন্দ-উচ্ছ্বাস যেন বাইরের প্রবলতর বৃষ্টি ধারার মতোই উছলে পড়েছিলো। সেই সাথে ছিল পান্থা, ইলিশ, ভর্তা, ভাজি, সজনে ডাঁটার মোচার ঘন্ট, বৈশাখের লোভনীয় আমডাল, বেগুন চট, কাঁচা আমের বারোয়ানী, ফুসকা, বিন্নী ধানের পাকানো খই, চিরা, মুড়ি, নারকেলের নাড়–, পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি, মিষ্টি, দই ও বিরিয়ানী।

শিল্পীদের একক পরিবেশনায় ছিলো শিল্পী খায়রুল ইসলামের কন্ঠে নজরুল গীতি, নাসরীন চৌধুরীর কন্ঠে মিতালী মুখার্জী, ভারতী রায়ের কন্ঠে পহেলা বৈশাখ সহ আধুনিক গান এবং কামরুন নাহার খানমের কন্ঠে আধুনিক গান। গানে তবলায় সংগত করেন সুনিপুন তবলা বাদক আরিফ হোসেন।

অতিথিদের মধ্যে ছিলেন তুলি হোসেন, নাজমুল ইসলাম নাজ, জিনাত, ঈপ্সা আয়ান এরশাদ, মোঃ দেলোয়ার হোসেন, ইশতিয়াক হোসেন হৃদয়, নাসরীন মিতু, নেওয়াজ রয়াল, রাব্বি হোসেন, দিদার হোসেন, সৈয়দা মাহমুদা কবীর প্রমুখ। অনুষ্ঠানে নতুন প্রজন্মের জিনাত কবি জুলি রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত দর্শকরা পুরো অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করেন।
অনুষ্ঠানের বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV