Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র ভিন্ন আমেজের ফাগুন সন্ধ্যা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: March 21, 2022 | 7:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে ফাগুন সন্ধ্যা উৎসব। গত ১৩ মার্চ রোববার সন্ধ্যায় ব্রঙ্কসে বাংলাবাজারের নিরব পার্টি হলে সাজুফতা সাহিত্য ক্লাবের সভাপতি কবি জুলি রহমানের পরিচালনায় ভিন্ন আমেজের এ অনুষ্ঠানটি সাজানো হয় কাব্য, কথা ও সুর সহ নানা আয়োজনে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় এ আয়োজনে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ড. দলিলুর রহমান, জুলি রহমান, রওশন হাসান, ছন্দা বিনতে সুলতান, মেলী জামান খান, ভায়েলা সালিনা লিজা, শরীফুজ্জামান পল, রাজিয়া নাজমী, কামরুন নাহার রীতা, মাকসুদা আহমেদ, মেহের চৌধুরী, সুলতানা ফেরদৌসী, বদররুজ্জামান রুহেল প্রমুখ।
আবৃত্তিতে অংশগ্রহণ করেন এম এ সাদেক, মো. ইলিয়াস হোসেন, মায়া এঞ্জেলিকা, সাবিহা তারিন, রাইনা ও গহনা।
বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, মিলেনিয়াম টিভির কর্ণধার নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ফটোগ্রাফার এম বি তুষার এবং কবি ড. দলিলুর রহমান।
সংগীত পরিবেশন করেন শিল্পী নাসরীন চৌধুরী, সুরকার গীতিকার আশীষ দেব রায়। নৃত্যে ছিলেন ড. নীলা জেরীন ও নতুন প্রজন্মের মায়া এঞ্জেলিকা। মনোজ্ঞ এই ফাগুন সন্ধ্যায় ছোটদের আবৃত্তি, ফাগুনের সাজসজ্জা ছাড়াও ছিল পিঠা প্রতিযোগিতা।
ফাগুন সাজে সবাই ছিলেন অপরূপা। তবে দর্শকদের বিচারে প্রথম ঘোষিত নয় মাকসুদা আহমদ, দ্বিতীয় মেহের চৌধুরী, তৃতীয় কামরুন নাহার রীতা। ফাগুন পিঠায় প্রথম দুধকুলি ফিরোজা রিংকু। দ্বিতীয় বিবিখানা মাকসুদা এবং তৃতীয় শিল্পী নাসরীন চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আরো অনেকই অংশ গ্রহণ করেন। শিল্পী ফটিক চৌধুরী, নাসরীন আক্তার, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পী ফটিক চৌধুরী, নাসরীন আক্তার, মোঃ দেলোয়ার হোসেন সহ কবি-সাহিত্যিক, শিল্পী, মিডিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করেন। উপস্থিত দর্শকরা পুরো অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ