সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র বর্ণিল আয়োজনে বৈশাখ উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে বৈশাখী উৎসব। গত ১৫ মে রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের সেইন্ট হেলেনা’স রোমান ক্যাথেলিক চার্চ হলে সাজুফতা সাহিত্য ক্লাবের সভাপতি কবি জুলি রহমানের পরিচালনায় ভিন্ন আমেজের এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে ছিল বায়োস্কোপ, গীতি আলেখ্য, সঙ্গীত, নৃত্য সহ মনোজ্ঞ সব পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
কবি জুলি রহমান রচিত ও পরিচালিত বায়োস্কোপ ও গীতি আলেখ্যে নৃত্যে ছিলেন ড. নীলা জেরীন, মায়া এ্যানজেলিকা, সাদিয়া আফরীন তন্বী ও লাকী ইসলাম। গানে ননী মল্লিক, কবি কন্যা সাদিয়া আফরিন তন্বী ও সাবিহা তারিন, কবিতায় এমএ সাদেক এবং কবি জুলি রহমান।
গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যে ভরপুর বায়োস্কোপ দিয়ে শুরু হয় জুলি রহমানের বৈশাখের শোভা যাত্রা। এ এক অন্য রকমের আবেদন। ভিন্ন রকমের আবহ। কবি জুলি তাঁর বৈশাখের কাব্য কথায় বায়োস্কোপের ভেতর দিয়ে ছুটেন গ্রাম, শহর ঢাকা থেকে সুদূর আমেরিকা। এই বায়োস্কোপ নির্মাণে সহযোগী ছিলেন গীতি কবি শাহ বদরুজ্জামান রুহেল। এতে আরও অংশ নেন শিল্পী নাসরীন চৌধুরী, ভারতি রায়, তিমির রায়, গুরু ফটিক, শুধাংশু মন্ডল, বাচিক শিল্পী ফিরোজা পারভীন পলি, কবি ও শিল্পী কামরুন নাহার খানম রীতা, বাচিক শিল্পী মোঃ ইলিয়াস হোসেন, আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী, কমিউনিটি এ্যাক্টিভিস্ট মাকসুদা আহমদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রেসিডেন্ট সামাদ মিয়া জাকের, সহ সম্পাদক ইমরান আলী, ইতি রহমান, নজরুল গবেষক ও কলামিস্ট আনোয়ার খোন্দকার, কবি ও লেখক আহমদ জামিল, কবি শরিফুজ্জামান পল, শিল্পী কিশলয় প্রমুখ।
বিরাট অডিটেরিয়াম জুড়ে বিপুল দর্শকের উপস্থিতিতে কবি জুলি রহমান রচিত বায়োস্কপে আনন্দের ঢল নামে। এতে তবলা সংগত করেন নিউইয়র্কের প্রথম নারী তবলা বাদক চামেলি গোমেজ। সারি সারি দর্শকের মুহুর্মূহ করতালিতে গীতিকার শাহ বদরুজ্জামান রুহেলের মাথায় বায়োস্কোপ মিছিল মঞ্চ পর্যন্ত ওঠে আসে।
কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় এ আয়োজনে অনুষ্ঠান হলে প্রথমে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার ন্যাশনাল অ্যান্থম। এর পর ধারাবাহিক এক টানা শুরু হয় সাজুফতার বৈশাখের গান, কবিতা, নাচ, গীতি আলেখ্য ও আলোচনা।
এর আগে আয়োজক, অতিথি ও শিল্পীদের অংশ গ্রহণে একটি বৈশাখী শোভাযাত্রা বঙ্কসের বাঙালী অধ্যুষিত বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ শেষে সেইন্ট হেলেনা’স রোমান ক্যাথেলিক চার্চ হলে এসে মিলিত হয়। টিভি ব্যক্তিত্ব বেলাল বেগের উদ্বোধনী বক্তব্যে বৈশাখী শোভ যাত্রাটি শুরু হয়।
কবি জুলি রহমান বলেন, রবীন্দ্র জন্ম জয়ন্তী অতিক্রম হলো কিছুদিন আগে। রবীন্দ্র নাথ মাথার মুকুট নজরুল গলার হার। তাই পরিধান করেই সংস্কৃত অঙ্গণে বিচরণ করা। তিনি বলেন, তাই প্রথমেই করি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গানটি দুটো ভার্সনে করা হয়। ইংরেজীতে সুর করেন কবি কন্যা সাবিহা তারিন। বাংলা সুরে থাকেন শিল্পী নাসরীন চৌধুরী, শিল্পী সাদিয়া আফরীন তন্বী, শিল্পী ননী মল্লিক, শিল্পী ভারতী রায়। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের নৃত্য কন্যা মায়া এ্যানজেলিকা এবং কবি জুলি রহমান।
এর পর পরিবেশিত হয় কবি জুলি রহমানের গান গেরুয়া মাটির পথে। বিটিভির প্রখ্যাত পেশাদার আর্টিস্ট বেলাল বেগ ছিলেন গেরুয়া মাটির পথে বাউলের ভূমিকায়। ৮৪ বছরের একজন বেলাল বেগই পারেন এমন ভাবে হৃদয়ের সমস্ত রস উগলে সুর ঢেলে বাউলের চিত্র ফুিটয়ে তুলতে। জুলি রহমানের রচনায় ও সুরে কোলকাতার স্বনামখ্যাত শিল্পী শান্তনু ভৌমিক করেছেন এ গানটি। বৈশাখের গানে নৃত্যে ছিলেন সাদিয়া আফরীন তন্বী ও লাকী ইসলাম। এর পরই পরিবেশিত হয় কবি জুলি রহমানের বৈশাখের গীতি আলেখ্য। এতে মিউজিকে ছিলেন কোলকাতার শান্তনু ভৌমিক। কথকে অংশ নেন স্বনামখ্যাত নৃত্য শিল্পী ড. নীলা জেরিন। গানে থাকেন শিল্পী ননী মল্লিক, কবিতায় বাচিক শিল্পী এমএ সাদেক, কবি জুলি রহমান।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাচিক শিল্পী ও সাহিত্য সমালোচক মোঃ ইলিয়াস হোসেন, কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন, মুক্তিযোদ্ধা ও টিভি ব্যক্তিত্ব ফেরদৌস নাজমী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, কলামিস্ট রাজিয়া নাজমী, আভার ও তিতাস মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট মেহের চৌধুরী, নাট্যজন ইয়াকুব আলী মিঠু, কবি ও লেখক আহমদ জামিল, নজরুল গবেষক ও কলামিস্ট খোন্দকার আনোয়ার, ডা. হাসান প্রমুখ।
স্বরচিত কবিতায় কবি শরীফুজ্জামান পল, শাহ বদরুজ্জামান রুহেল, কামরুন নাহার খানম, শুধাংশু মন্ডল, মাধুরী রায়, কবি ও অনুবাদক রওশন হাসান।
সেই সাথে ছিল চা পর্ব ছাড়াও ডিনার। চা পর্বে চা, সিংগারা, ড্রাই কেক, ছোলা, মুড়ি, চটপটি। ডিনারে ছিল ভাত, ভর্তা, ইলিশ ভাজা, করলা ভাজি, ভেজিটেবলস, চিকেন ঝুল, গরুর মাংস, পায়েস ইত্যাদি।
কবি-সাহিত্যিক, শিল্পী, মিডিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন অংশ গ্রহণ করেন এ উৎসবে। দর্শকরা দারুণভাবে উপভোগ করেন পুরো অনুষ্ঠানটি।
‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion