সাড়ে চার কোটি মানুষের গেম
কম্পিউটার গেমস বা স্মার্টফোন গেমসের প্রতি বিশেষ করে শিশু-কিশোরদের আকর্ষণ দুর্নিবার। তবে ক্যান্ডি ক্রাশ সাগা বোধ হয় এখন সব গেমসের আকর্ষণকে ছাড়িয়ে গেছে। সারা বিশ্বের কোটি কোটি মানুষ এখন এই গেম খেলছে।
এক হিসাবে দেখা গেছে, সাড়ে চার কোটি মানুষ প্রতি মাসে ক্যান্ডি ক্রাশ খেলছে। এই গেমসের স্রষ্টারা জানিয়েছেন, ২৫ থেকে ৫৫ বছর নারীরা তাঁদের প্রধান ভোক্তা।
রীতিমতো আসক্তির বিষয়ে পরিণত হয়েছে গেমটি। এ গেম খেলা খুব সহজ। আর এতে থাকা ক্যান্ডির রং, শব্দ সবই টানছে মানুষকে। ফেসবুক ও মোবাইল ফোনে (আইফোন, আইপ্যাড, আইপ্যাড টাচ ও অ্যান্ড্রয়েড যন্ত্র) এই গেম খেলা যায়। এটি বিনা মূল্যে নামানো যায়।
২০১২ সালে সামাজিক গেমস তৈরির প্রতিষ্ঠান কিং এই গেম তৈরি করে। ওই বছরের ১২ এপ্রিল ফেসবুকে ছাড়া হয় গেমটি। পরে ১৪ নভেম্বর স্মার্টফোনের জন্য ছাড়া হয়। বর্তমানে ফেসবুকে গেমসের রয়েছে ৫০০ আর স্মার্টফোনে রয়েছে ৪৪০টি লেভেল। ভবিষ্যতে আরও বেশ কয়েকটি লেভেল সংযোজিত হবে বলে জানা গেছে।
এ গেম থেকে নির্মাতাপ্রতিষ্ঠান কী পাচ্ছে—এ প্রশ্ন অনেকের মনেই আসতে পারে। তাঁদের জন্য তথ্য হলো, প্রতিদিন এ গেম থেকে আয় হচ্ছে ছয় লাখ ৩৬ হাজার পাউন্ড।প্রথম আলো
—কেটিএনভি অবলম্বনে রোকেয়া রহমান
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী