Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

সাত মহাদেশের শৃঙ্গ জয়ের সূচনা করলো নাজরীন

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: July 3, 2011 | 11:33 AM

বাংলানিউজ: স্বাধীনতার চল্লিশতম বার্ষিকী সামনে নিয়ে সাত মহাদেশের সর্বোচ্চ সাত পর্বত শৃঙ্গে ওঠার অভিযানে যাত্রা শুরু করেছেন ওয়াসফিয়া নাজরীন। গতকাল রাতে ইউরোপ মহাদেশের জর্জিয়ার মাউন্ট আলব্রাসে অভিযানে রওনার মধ্য দিয়ে শুরু হয় নাজরীনের অভিযান। গতকাল সকাল ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক ফ্ল্যাগ অব সেরেমনিতে ওয়াসফিয়া বলেন, ‘আজ রাতে আমি ইউরোপের উদ্দেশে রওনা দিচ্ছি। আগামীকাল ৩রা জুলাই মাউন্ট আলব্রাসে অভিযানে যাত্রা শুরু করেছেন। আরোহণের উদ্দেশে যাত্রা করবো। প্রতিটি পর্বত শীর্ষে আরোহণের নির্দিষ্ট কিছু সময় রয়েছে। তারপরও আগামী এক বছরের মধ্যে সাতটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আরোহণ করার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।’ মাউন্ট আলব্রাসের পরে আফ্রিকার কিলিমাঞ্জারো, দক্ষিণ আমেরিকার একাঙ্গাগুয়া, অ্যান্টার্কটিকা মহাদেশের ভিনসনমাসিস, এশিয়া মহাদেশের মাউন্ট এভারেস্ট, উত্তর আমেরিকার মাউন্ট ম্যাককিনলে, ওশেনিয়া মহাদেশের পানকাটজায়া পর্বতশৃঙ্গে আরোহণ করবেন নাজরীন। তার পর্বত আরোহণ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও রেনেটা  কোম্পানি। ফ্ল্যাগ অব সেরেমনিতে উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক উল ইসলাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়। অনুষ্ঠানে সারা যাকের বলেন, ‘ওয়াসফিয়া বাংলাদেশের সাহসী ও উদ্যোগী নারীদের জন্য এক জ্বলন্ত উদাহরণ। মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে কোন নারীর পাহাড়ের চূড়ায় আরোহণের এমন সাহসী সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়, যা অন্য বাঙালি নারীদের শিকল ভেঙে বাইরে এসে কাজ করতে উদ্বুদ্ধ করবে।’মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ