সাদেক হোসেন খোকার অবস্থা ‘সংকটাপন্ন’ : নিউইয়র্কের মসজিদে দোয়া-মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে চিকিৎসাধীন বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে মেমরিয়্যাল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সপ্তাহ তিনেক আগে তার শারিরীক অবস্থার অবনতি ঘটার পরই এই হাসপাতালে নেয়া হয়।
উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্যে খোকা সপরিবারে নিউইয়র্ক এসেছেন ৫ বছর আগে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় অবস্থান করে ওষুধ গ্রহণ করছিলেন।

এদিকে, তার অবস্থার অবনতি সংবাদে বিএনপি পরিবারের অনেকেই হাসপাতালে গিয়ে তার খোঁজ-খবর রাখছেন। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন ভ’ইয়া এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান, লাগাতার ওষুধ সেবনের ফলে তার মুখে ঘা হয়ে যায়। তিনি খাবার গ্রহণ করতে পারছিলেন না। সেজন্যে কয়েকদিন আগে তাকে ঐ হাসপাতালে ভর্তির পর গত ২৭ অক্টোবর খোকার শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালেই। ৩০ অক্টোবর রাতে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী খোকার অবস্থার আরো অবনতি ঘটেছে। হাসপাতালে তার স্বজনেরা ছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন।

এদিকে, ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস মসজিদে খোকার জন্যে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা আবুল কালামের নেতৃত্বে এ মাহফিলে ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ সালাম, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এদিকে, বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে খোকার সবশেষ অবস্থার খোঁজ-খবর নেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম জনিসহ নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা খোকার আরোগ্যে সকলের দোয়া চেয়েছেন। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests