সাদেক হোসেন খোকা পত্নীর ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে নিউইয়র্ক কনস্যুলেট, মঙ্গলবার রাত ১১টায় জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে খোকার মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। মরদেহ দেশে নিতে ফিউনারেল হোমের কাগজপত্রও সত্যায়িত করেছে কনস্যুলেট।
নিউইয়র্ক সময় সোমবার দুপুরে আবেদন ফর্ম জমা দেয়ার পর কনস্যুলেট থেকে ইসমত আরার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়। একই সঙ্গে সাদেক হোসেন খোকার মরদেহ দেশে নিতে ফিউনারেল হোমের কাগজপত্রও সত্যায়িত করা হয়। নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টায় জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে খোকার মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে দেশে পৌছাবে খোকার মরদেহ।
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests