Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির সভাপতি হলেন জাতিসংঘে বংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড.মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: June 25, 2011 | 1:51 AM

 শারকে চামান খান: আসন্ন ছেষট্টিতম অধিবেশনে সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির সভাপতি হলেন জাতিসংঘে বংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন। গতকাল সন্ধ্যায় সাধারণ পরিষদ ড. মোমেনকে দ্বিতীয় কমিটির (অর্থনৈতিক কমিটি) সভাপতি নির্বাচিত করে। বাংলাদেশের প্রার্থীর যোগ্যতা, বিশ্বসভায় বাংলাদেশের সক্রিয়, দায়িত্বশীল ভূমিকা ও গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওপর অন্যান্য দেশের আস্থার ফলে এই নির্বাচন সম্ভব হয়েছে।

 

সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর ড. মোমেন তার ভাষণে বলেন, ”ইস্তাম্বুলে প্রোগ্রাম অব এ্যাকশন বাস্তবায়ন ও পর্যালোচনার মত পুরোনো ও নূতন রেজুলুশ্যন গ্রহণের মাধ্যমে এ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাওয়াই হবে আমাদের মূল লক্ষ্য”। উলেখ্য, উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় কমিটি জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি। কারণ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অধিকাংশই উন্নয়নশীল দেশ এবং আর্থ-সামাজিক উন্নয়ন ইস্যুটিই তাদের প্রধান এজেন্ডা। বিরাজমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট, খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ‘দ্বিতীয় কমিটি’ সক্রিয় ভূমিকা পালন করে। এ কমিটির একটি ছোট রেজুলুশ্যন উন্নয়নশীল বিশেষত স্বল্পোন্নত দেশগুলির জন্য অভাবনীয় সুফল বয়ে আনতে পারে। একই সভায় কমিটির সহসভাপতি হিসেবে ফিলিপ ডনকেল (Philippe Donckel), রেমন্ড হ্যারল্ড (Raymond Harold Landveld) এবং ডেনিস জডরোভ (Denis Zdorov) যথাক্রমে লুক্সেমবার্গ, সুরিনাম এবঙ বেলারুস মিশন থেকে নির্বাচিত হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV