Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

সান ফ্রান্সিসকোতে বিমান দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: July 8, 2013 | 1:27 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এশিয়ানা এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া বিমানের ১৮১ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট ২৯১ জন যাত্রী এবং ১৬ জন ক্রু ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সান ফ্রান্সিসকো অগ্নিনির্বাপণ প্রধান জোয়ান হেইস হোয়াইট দুর্ঘটনায় দু’জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতদের মধ্যে দুটি শিশুসহ আরেও আটজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিমানের যাত্রীদের মধ্যে ১৪১ জন চীনা, ৭৭ জন কোরিয়ান এবং ৬১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের লরা ব্রাউন নামে এক কর্মকর্তা জানান, বিমানটি অবতরণের পরপরই বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার সঠিক কোন কারণ জানা যায়নি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ