Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

সাবধান! চিনে নিন ক্যান্সারের আগাম চিহ্ন

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: August 17, 2014 | 12:32 PM

ক্যান্সার ধরা পড়ার পর সকলেই সতর্ক হয়ে যান। আবার অনেকে বিশ্বাসই করতে পারেন না যে তাঁদের শরীরে ক্যান্সারের বীজ পাওয়া গিয়েছে। পরে তাঁরা বুঝতে পারেন, ক্যান্সারের বেশ কয়েকটি লক্ষণ আগেই ছিল। কিন্তু প্রথমে তা বুঝে উঠতে পারেননি তাঁরা। কলকাতার জনপ্রিয় দৈনিক এই সময় অবলম্বনে ক্যান্সারের কী কী লক্ষণ সে বিষয়ে জেনে নেওয়া যাক।
ক্লান্তি :  আজকের ব্যস্ত জীবনে, সকলেই ক্লান্ত। কিন্তু কেউ যদি মনে করেন, কোনও দায়িত্ব পুরো করার জন্য কয়েক ঘণ্টার ঘুম দরকার, তা কিন্তু চিন্তার বিষয়। আমেরিকান ক্যান্সার সোসাইটির রিপোর্টে জানা গিয়েছে, এ ধরনের ক্লান্তি লিউকেমিয়া, কোলোন বা স্টমাক ক্যান্সারের কারণ।
সামান্য জ্বর, যা সবসময় থাকে : সব সময় যদি ৯৯.৮-১০০.৮ ডিগ্রি জ্বর থাকে, বেশ কয়েকটি জীবাণুতে শরীর আক্রান্ত হয়ে হতে পারে। এটি আবার ক্যান্সারের লক্ষণও হতে পারে। যেমন- হজকিনস ডিজিজ, লিউকেমিয়া এবং নন-হজকিনস লিমফোমা। সামান্য জ্বর থাকলে, দ্রুত চিকিত্‍‌সা করিয়ে নিশ্চিত থাকা উচিত।
গিলতে সমস্যা দেখা দিলে : কোনও কিছু গিলতে সমস্যা হলে বা ঠোঁট অথবা গলায় ক্ষত দেখা দিলে, মুখে ব্যাথা বা রক্তপাত হলে, তা যদি নিদির্ষ্ট সময়ের মধ্যে না সারে, তা হলে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অন হেলথের মতে, এগুলি ওরাল ক্যান্সারের লক্ষণ। তবে এগুলি নন-ক্যান্সারাসও হতে পারে।
অপ্রত্যাশিত ভাবে ওজন কমা :  কোনও ব্যক্তি যদি তাঁর হঠাত্‍‌ ওজন কমার কারণ ব্যাখ্যা করতে না-পারেন, তা হলে তা চিন্তার বিষয়। ডায়েটিং, এক্সারসাইজ বা জীবনযাপনে কোনও পরিবর্তন ছাড়াই ওজন কমলে, এর পিছনে ক্যান্সারের চোখ রাঙানি থাকতে পারে। আমেরিকান ক্যান্সার সোসাইটি জানিয়েছে, ফুসফুস, স্টমাক বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের ফলে হঠাত্‍‌ ওজন কমতে পারে।
এমন কোনও লক্ষণ দেখলেই চিকিত্‍‌সকের পরামর্শ নেওয়া উচিত।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ