Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

সাবধান! হ্যাকারদের দৃষ্টি এবার স্মার্টফোনের দিকে

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: July 29, 2012 | 2:17 PM

ডেস্ক: স্মার্টফোন প্রযুক্তি বিশ্বকে সত্যিকার অর্থেই হাতের মুঠোয় এনে দিয়েছে। ছোট্ট একটি ডিভাইস, অথচ কি নেই এতে! অত্যাধুনিক কম্পিউটারকে দ্রুত প্রতিস্থাপন করছে এই প্রযুক্তি। তবে একই সঙ্গে যুক্ত হয়েছে স্মার্টফোন ব্যবহারের বিড়ম্বনা। কারণ, হ্যাকারদের মনোযোগ এখন স্মার্টফোনের দিকে। যে সাইবার হামলা শব্দটি এতোদিন ব্যবহৃত হতো কম্পিউটারের ক্ষেত্রে, তা এবার যুক্ত হয়েছে স্মার্টফোনের সঙ্গে। আরও শঙ্কার বিষয় হচ্ছে, স্মার্টফোন হ্যাকারদের হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। অচিরেই ক্যাশ ও ক্রেডিট কার্ডকে পুরোপুরি প্রতিস্থাপন করবে স্মার্টফোন প্রযুক্তি। সেখানেই ভয়টা বেশি। অত্যাধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত সাধারণ মানুষও হ্যাকারদের হামলার শিকার হবেন। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান জিপিটারের গবেষক স্টিফেন রিডলি জানালেন, আমরা পিসি-পরবর্তী বিশ্বে প্রবেশ করছি। ফলে, এখানে থাকবে নতুন ধরনের বিড়ম্বনা। কারণ, মানুষ খুব অল্প সময়ের মধ্যেই যে কোন কাজের জন্য পুরোপুরিভাবে তাদের স্মার্টফোনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। সে অর্থে গতানুগতিক কম্পিউটারের ব্যবহার পিছিয়ে পড়বে। এটা অনেকটা পকেটে মানিব্যাগ রাখার মতো সোজা। আর মানিব্যাগের কাজটাও যদি করে দেয় স্মার্টফোন, তবে মানিব্যাগেরই বা দরকার কোথায়! হ্যাকারদের জন্যও সুবিধাটা বাড়তিই বটে। তাই বিশেষজ্ঞরা আগেভাগেই সতর্কবাণী উচ্চারণ করছেন। বলছেন, হ্যাকারদের দৃষ্টি এখন স্মার্টফোনের দিকে। তাই সাবধান!মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV