সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী এবং শুভমিতা ব্যাণার্জী-এর পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান নক্ষত্রের ফুল প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়
নিউইয়র্ক : সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী এবং ভারতের শুভমিতা ব্যাণার্জী- এই পাঁচ তারকাশিল্পীর পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘নক্ষত্রের ফুল’ প্রচারিত হবে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় আগামী ৬ই অক্টোবর (বৃহষ্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০-৫৫ মিনিটে (নিউইয়র্ক সময় বেলা ১২-৫৫ মিনিট)। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে বাংলাদেশ সময় ৯ অক্টোবর সকাল ৮টা ২০ মিনিটে এবং নিউইয়র্ক সময় ৮ অক্টোবর (শনিবার) রাত ১০টা ২০ মিনিটে।
গানগুলোর কথা লিখেছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক দর্পণ কবীর। সুর করেছেন এস এম শামীম এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন শেখ সাদী খান। কক্সবাজারের বালুকাবেলা এবং মনোরম লোকেশনে চিত্রায়িত গানের দৃশ্যচিত্রে অভিনয় করেছেন বেশ কয়েকজন চিত্র নায়ক, চিত্রনায়িকা, মডেল এবং অভিনয়শিল্পী। তারা হলেন চিত্রনায়ক আশিক চৌধুরী, ফাহিম চৌধুরী, চিত্রনায়িকা অঞ্জলী, তানিয়া রীতু, দোলন, মডেল এবং অভিনয়শিল্পী অবিদ রেহান, রেশমী রেশমা, মেহজাবিন জেরিন, আশিষ এবং জিদান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিশিষ্ট উপস্থাপিকা মুনমুন। দর্পণ কবীরের প্রযোজনায় নক্ষত্রের ফুল অনুষ্ঠানের চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন সাঈদ তারেক। কারিগরী সহযোগীতা প্রদান করেছে এটিএন বাংলা এবং স্টার এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো