Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে বাইটপোর নেতৃবৃন্দের মতবিনিময়: প্রবাসী আইটি বিশেষজ্ঞদের নিয়ে একটি ডাটাবেজ তৈরীর প্রস্তাবনা

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: November 18, 2021 | 12:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ ইন্টারনেট গভর্ণেন্স ফোরাম(বিআইজিএফ) এর চেয়ারপার্সন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সাথে বাংলাদেশেী আমেরিকান আইটি প্রফেশনাল অর্গানাইজেশনের (বাইটপোর) নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ১৫ নভেম্বর ২০২১ দুনিয়া ব্যাংকুইট হল এন্ড রেস্টুরেন্ট, আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়। বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ণেন্স ফোরাম (বিআইজিএফ) এর সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল হক (অনু), বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) সিইও একেএম বজলুর রহমান। এছাড়াও বাইটপোর পক্ষে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি সাইফুল্লাহ খালেদ, আইয়ান রশীদ, নিজাম উদ্দিন ভুইয়া, মোহাম্মদ হায়দার, স্যাম রিয়া ও কচি খান প্রমুখ।

মতবিনিময় সভায় আইটি রিলেটেড বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়, বাংলাদেশের আইটি খাতকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেসব বিষয়ে সবাই মতামত রাখেন।

প্রধান অতিথি হাসানুল হক ইনু উ্ল্লেখ করেন, বর্তমান ডিজিটাল যুগ, বর্তমান সরকারের বিভিণ্ন যুগান্তকারী পদক্ষেপের কারনে বাংলাদেশের আইটি খাতে প্রভুত উন্নতি হয়েছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশও সাইবার সিকিউরিটির বিষয়ে উদ্বিগ্ন। আইটির খাত যতই সম্প্রসারিত হচ্ছে, এখাতে নিরাপত্তা নিয়েও সরকারকে উদ্বিগ্ন হতে হচ্ছে। তিনি বাইটপো নেতৃবৃন্দকে এই প্রবাশে বিশেষ করে যেভাবে যুক্তরাষ্ট্র সরকারেকে বিভিণ্ন ভাবে সহায়তা করে আসছে, তেমনি বাংলাদেশকেও বিভিন্ন ভাবে সহতায়তা করার আহবান জানান । তিনি এ বিষয়ে সুষ্পষ্ট কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেন। বিশেষ করে পারসোনাল ডাটা প্রোটেকশন, কসজুমার প্রাইভেসি, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, রেগুলেটরি বেস্ট প্র্যাকটিস, আর্টিফিসাল ইন্টিলিজেন্স বিষয়ে প্রবাশে যারা আইটি বিশেষজ্ঞ আছে তারা বিভিন্নভাবে সরকারকে সহায়তা করতে পারে। তিনি বলেন বর্তমান সরকার প্রবাশীদের বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার দিয়ে আসছে। আইটি বিষয়ে প্রবাশীদের যেকোন প্রস্তাবনাকে সরকার সাদরে গ্রহন করবে। তিনি এ ধরনের সকল সহযোগিতার জন্য তার দ্বার সবসময় উমুক্ত বলে জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইন্টারনেট গভর্ণেন্স ফোরাম (বিআইজিএফ) এর সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল হক (অনু) বলেন, বর্তমান বাংলাদেশে ৫ জি চালু হয়েছে। ইন্টারনেট সার্ভিসেও প্রভুত উন্নতি সাধিত হয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম এর সুফল জনগন পেতে শুরু করেছে। তিনি সাইবার সিকিউরিটিতে প্রভুত উন্নয়নের জন্য প্রবাশীদের আরো বেশী পরিমানে সংযুক্ত হওয়ার আহবান জানান।

বিএএনআরসির সিইও একএম বজলুর রহমান বাইটপোর কার্যক্রমের ভুয়সী প্রসংসা করে বলেন, আইটির মত দ্রুত বর্ধনশীল খাতে প্রবাশীরা বিশ্বের বিভিণ্ন দেশে অবদান রেখে চলেছে। তিনি তাদের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের আইটি খাতকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জনের জন্য কাজ করার আহবান জানান।  

সভাপতির বক্তব্যে সামছুদ্দীন মাহমুদ জানান, বাইটপোর উদ্যোশ্য কেবল এ সংগঠনের সদস্যই নয় সাথে এখানকার বিভিন্ন বিষয়ে অভিজ্ঞদের কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারকে আইটির বিভিন্ন বিষয়ে সহযোগিতা করাও। তিনি প্রবাশী আইটি বিশেষজ্ঞ বাংলাদেশীদের নিয়ে একট ডাটা বেজ করার উদ্যোগ এরও কথাও জানান। এবিষয়ে বিষদ বিস্তারিত  বিষয় নিয়ে আগামী ছয়মাসের মধ্যে সরকারকে একটি বিশেষ প্রস্তাবনা প্রদানেরও ঘোষনা দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV