Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জরিমানা দৈনিক ১০ হাজার ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 28, 2022 | 2:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্ক রাজ্যের একটি আদালত। তার ব্যবসায়ীক কার্যক্রম নিয়ে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে চাওয়া কাগজপত্র দাখিলে ব্যর্থ হওয়ায় ট্রাম্প এই পরিণতির মুখোমুখি হলেন। ট্রাম্প যতদিন পর্যন্ত পরোয়ানা অনুযায়ী কাগজপত্র দাখিল না করবেন, ততদিন তাকে দৈনিক ১০ হাজার ডলার করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক আর্থার এনগোরন।
রয়টার্স জানায়, ট্রাম্প নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের পরোয়ানা বাতিলের চেষ্টা করলেও সফল হননি। আদালত তাকে ৩ মার্চের মধ্যে যাবতীয় কাগজপত্র দাখিলে সময় দিয়েছিল; পরে ট্রাম্পের আইনজীবীদের অনুরোধে ওই সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। আনুষঙ্গিক জিনিসপত্র দিতে ট্রাম্পের ‘ধারাবাহিক ব্যর্থতা’ এবং প্রয়োজনীয় কাগজপত্রের জন্য তিনি পূর্ণাঙ্গ অনুসন্ধান চালিয়েছিলেন কিনা তা স্পষ্ট না হওয়ায় তাকে আদালত অবমাননার দায়ে দোষী বলাটা যৌক্তিক, আদেশে বলেন এনগোরন।
“জনাব ট্রাম্প, আমি জানি আপনি আপনার ব্যবসাকে ‍গুরুত্ব দেন, আমিও আমার কাজকে গুরুত্ব দিই। যে কারণে আপনাকে আদালত অবমাননায দোষী সাব্যস্ত করা হল,” ট্রাম্প আদালতকক্ষে উপস্থিত না থাকলেও তাকে উদ্দেশ্য করে বলেন বিচারক। নিজেদের অনুকূলে ঋণ সুবিধা ও কর ছাড় পেতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের নিউ ইয়র্কভিত্তিক কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশন তাদের আবাসন সম্পত্তির মূল্য সম্পর্কে অসত্য বলেছিল কি না, অ্যাটর্নি জেনারেল জেমস তা খতিয়ে দেখছেন।
ডেমোক্র্যাট পার্টির সমর্থক এ অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আর্থিক সুবিধা পেতে এক দশকেরও বেশি সময় ধরে ট্রাম্প অর্গানাইজেশনের আর্থিক বিবরণী যে ‘ভ্রান্ত সম্পদ মূল্যায়ন ও অন্যান্য ভুল উপস্থাপনা নির্ভর ছিল’ সে বিষয়ে ‘উল্লেখযোগ্য প্রমাণ’ পেয়েছেন তিনি।
ট্রাম্প ও তার কোম্পানির এক আইনজীবী এলিনা হাব্বা শুনানিতে জেমসের তদন্তকে ‘মাছ ধরার অভিযান’ অ্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ট্রাম্প অর্গানাইজেশন নির্ধারিত সময়ের মধ্যেই সব কাগজপত্র জমা দিয়েছে। “এটা রাজনৈতিক ক্রুসেড। অ্যাটর্নি জেনারেলের তদন্ত লক্ষ্যহীন হয়ে পড়ছে বলেই মনে হচ্ছে,” বলেছেন তিনি।
রিপাবলিকান ট্রাম্প কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। জেমসের তদন্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও অভিহিত করে আসছেন ট্রাম্প।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ