সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ’র আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্কে দোয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে জ্যামাইকাস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে গত ২৭ শে জুলাই শনিবার সন্ধ্যায় এসবি ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এর আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডাঃ আবদুল মতিন। সভা পরিচালনা করেন যুব ফাউন্ডেশনের আবদুল মজিদ আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস বি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ সাহাব উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন সরকার, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, আওয়ামীলীগ নেতা শরফ সরকার, জাতীয় পার্টির উপদেষ্টা এবিএম ওসমান গণি, জহিরুল ইসলাম, জাতীয় পার্টির আহ্বায়ক আবদুর নূর মোঃ ভূঞা, বক্তব্য রাখেন উত্তরবঙ্গের আবদুল সহিদ, মোঃ জিন্নাহ, এস,সি সাধারণ সম্পাদক মোঃ আবদুর রবিন ও মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী প্রমুখ।

এরশাদের স্মৃতিচারণ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সকলে। এসময় তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে চির দিন স্মরণ করবে। এরশাদ উত্তর বঙ্গের বীর পুরুষ এবং গর্ব। তার জন্য ২ হাত তুলে উপস্থিত সকলে দোয়া করেন। দোয়া ও আলোচনার পর তবারক বিতরণ করা হয়।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি