Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

সাভার উপজেলা এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: February 27, 2019 | 1:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : সাভার উপজেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর সাধারণ সভা গত ২৪ ফেব্রুয়ারী রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো: আমান উল্লাহ্ আমানের সভাপেিতত্ব ও সাধারণ সম্পাদক মো: আবুল কাসেম সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা এসোসিয়েশনের সাবেক প্রধান উপদেষ্টা সংগঠনের উপদেষ্টা প্রবাসের বিশিষ্ট চিকিৎক ডা: তাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, জাবি এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মো: মনিরুল ইসলাম, জাবি এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, সংগঠনের উপদেষ্টা মো: আব্দুল হালিম, উপদেষ্টা কাজী মো: সোলায়মান, সহ সভাপতি মো: দেলোয়ার হোসেন, মো: আব্দুল করিম, যুগ্ম সাধারণ তালিম হোসেন মাদবর, সহ সাধারণ সম্পাদক মাসুদ করিম মিলন, প্রচার সম্পাদক হারিজুর রহমান হারিজ, কোষাধ্যক্ষ মো: খায়রুল আলম, আপ্যায়ন সম্পাদক আমীর আফতাব, মো: চান মিয়া, মো: আব্দুস সামাদ, রায়হান হোসেন পুলক প্রমুখ।
সভায় কবরস্থানের সাটিফিকেট বিতরণ করা হয়। সংগঠনের গত বছরের হিসাব প্রদান ও ক্রয়কৃত ১০০ কবরের সমুদয় হিসাব সাধারণ সভায় উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়। ১৮ আগষ্ট ২০১৯ বার্ষিক বনভোজনের তারিখ নির্ধারণ করা হয়। বনভোজন সুষ্ঠভাবে পরিচালনার জন্য মো: নূরুল ইসলাম আবুকে আহবায়ক, শাহজাহান মিয়া ডলার, হারিজুর রহমান হারিজ ও মো: খায়রুল আলমকে যুগ্ম আহবায়ক, মো: দেলোয়ার হোসেনকে সদস্য সচিব, তালিম হোসেন মাদবর ও মাসুদ করিম মিলনকে যুগ্ম সদস্য সচিব, তানভীর আহমেদকে প্রধান সমন্বয়কারী, মো: আব্দুল হালিম ও মো: আব্দুল করিমকে সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ