সাভার ভবন-ধসের ঘটনায় নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চের তহবিল সংগ্রহ উদ্যোগ
নিউ ইয়র্ক : সাভার ভবন-ধসের ঘটনায় দুর্গত মানুষদের সাহায্যার্থে শাহবাগ গণজাগরণ মঞ্চের জরুরি চিকিত্সা এবং উদ্ধারকাজে সহায়তার উদ্দেশ্যে নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চের কর্মীরা অনির্ধারিত এক বৈঠকে মিলিত হয়ে নিজেদের মধ্য থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। বৈঠকে তাত্ক্ষণিকভাবে ১১৭০ ডলার সংগ্রহ করা হয়েছে এবং এর একটি অংশ সাথে সাথে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চের কর্মীদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চের বৈঠকে উপদ্রুত মানুষদের সহায়তা দেওয়ার জন্য শাহবাগ গণজাগরণ মঞ্চের ফিল্ড হাসপাতাল ও রেস্কিউ টিমের ত্বরিত উদ্যোগের প্রশংসা করা হয় এবং এই উদ্যোগকে শক্তিশালী করার জন্য সহায়তা প্রদান করতে দেশের বাইরের সকল গণজাগরণ মঞ্চের সংগঠক ও সমর্থকদের প্রতি আহ্বান জানান হয়। বৈঠকে একই লক্ষ্যে নিউ ইয়র্কে মে মাসের দ্বিতীয় সপ্তাহে একটি কনসার্ট ও গণসংযোগ আয়োজনের প্রস্তাব করা হয়। এ ব্যাপারে নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চের কর্মীদের সক্রিয় সহায়তা কামনা করা হচ্ছে।
কোন্ কোন্ ক্ষেত্রে সহায়তা প্রয়োজন এবং সংগৃহীত অর্থের সদ্ব্যবহার সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য শাহবাগ গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি তথ্য লাভের জন্য আগ্রহীরা ঢাকায় বাধন (০১৬৭৪৭৭৪৬৩৩) কিংবা সঙ্গীতা ইমাম (০১৭১১৬৪৬৮৭৭)-এর সাথে যোগাযোগ করতে পারেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests