সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির পরাজয় নিশ্চিত করতে প্রবাস থেকে সকলকে একযোগে কাজ করতে হবে : যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশে নৌ পরিবহন মন্ত্রী
এনা : এখন সময় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং আন্তর্জাতিক মহলে জামাত-শিবিরের অপতৎপরতা রুখে দেয়ার। একইসাথে সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় নিশ্চিতে প্রবাসেও জনমত সুসংহত করতে একেকজন প্রবাসীকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ২১ জুলাই সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্কের জ্যামাইকায় ঘরোয়া রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী ও বাংলাদেশ শ্রমিক লীগের সহসভাপতি শাহজাহান খান এমপি প্রবাসীদের প্রতি এ আহবান জানান।
ইফতার মাহফিলের মধ্য দিয়ে শুরু সংক্ষিপ্ত এ আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি মাওলানা বজলুর রহমান বলেন, ‘রমজান মাসে যারা হরতাল ডাকে তারা শুধু মানবতার শত্র“ই নয়, ইসলামেরও দুশমন। তাদের ওপর আল্লাহ তা’লার গজব নাজিল হবে।’ আল কোরআনের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের এই সহসভাপতি আরো বলেন, ‘রমজান মাস হচ্ছে এবাদত-বন্দেগীর মাস। এ মাসে সংযম প্রদর্শনের নির্দেশ রয়েছে। এতদসত্বেও যারা কথায় কথায় হরতাল দেয়, জনজীবনে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা ইসলামের শত্র“।’ ‘এ শ্রেণীর রাজনৈতিক দল এবং তাদের নেতা-নেত্রীর ব্যাপারে শান্তিপ্রিয় মানুষদের সজাগ থাকার প্রয়োজন রয়েছে।’ যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি আলহাজ্ব আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে এবং সেক্রেটারী কাজী আজিজুল হক খোকনের সঞ্চালনে এ সমাবেশে বাংলাদেশ শ্রমিকলীগের আন্তর্জাতিক সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা স্বাগত বক্তব্য দেন। অতিথির মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম এবং শামসুদ্দিন আজাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সাবেক সহসভাপতি নুরুজ্জামান চৌধুরী শাহী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং সেক্রেটারী ফরিদ আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড এ জয় প্রমুখ। এ সময় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মকান্ডের প্রতি সৃষ্টিকর্তার করুণা কামনায়। মন্ত্রী বলেন, সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির পরাজয় নিশ্চিত করতে প্রবাস থেকে সকলকে একযোগে কাজ করতে হবে। একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পুনরায় বিজয়ের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ থাকার পথ সুগম করেছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’