সামাজিক যোগাযোগ মাধ্যম : বসের পোস্টে ‘লাইক’ না দেয়ায় জরিমানা!
চীনের এক ট্রাভেল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে কোম্পানির অনেক কর্মকর্তা ‘লাইক’ দেননি বা কোন ধরনের মন্তব্য করেননি। আর তাতেই ঘটেছে বিপত্তি। এই অপরাধের কারণে অনেক কর্মকর্তাকে গুনতে হয়েছে জরিমানার টাকা।
ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় একটি শহরে।
জিনানে একটি ট্রাভেল কোম্পানির প্রায় দুইশো কর্মকর্তার প্রত্যেককে ৫০ ইয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৭ ডলার করে জরিমানা দিতে হয়েছে।
বেইজিং ইয়োথ ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর।
কোম্পানিটির প্রধান নির্বাহীর একটি মাইক্রোব্লগিং একাউন্টে লাইক বা কমেন্ট করার কথা বলা হয়েছিল কর্মকর্তাদের। ওই ব্লগে তিনি বিভিন্ন কোম্পানির খবরাখবর এবং বিভিন্ন ধরনে অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার করেন।
কিন্তু মন্তব্য করতে বলার পরও যারা সেখানে কোন ধরনের অংশগ্রহণ করেননি তাদের দেয়া হয়েছে এই জরিমানার শাস্তি।- bbc বাংলা
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ