Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সারাদেশের সাত বিভাগের ২৩৫টি পৌরসভার মেয়র নির্বাচনের ফল:আওয়ামী লীগ ১১০টি এবং বিএনপি ১০৩টিতে জয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: January 18, 2011 | 11:46 PM

ইউএসএনিউজ ডেস্ক: পৌরসভা নির্বাচনে মেয়র পদে মঙ্গলবার পর্যন্ত ঘোষিত সারাদেশের সাত বিভাগের ২৩৫টি পৌরসভার ফল বিশ্লেষণ করে দেখা গেছে,আওয়ামী লীগ প্রার্থীরা মোট ১১০টি এবং বিএনপি প্রার্থীরা মোট ১০৩টিতে জয়ী হয়েছেন। এর মধ্যে অবশ্য আওয়ামী লীগের ১৭ জন এবং বিএনপির ১০ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থীরা ৫টি এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা জিতেছেন মাত্র ১টি পৌরসভায়। এ দু’দলের কোনো প্রার্থীই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে মেয়র হতে পারেননি। জামায়াত যে ৫টি পৌরসভায় জিতেছে, তার মধ্যে রাজশাহী বিভাগে ৩টি ও রংপুর বিভাগে ২টি রয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির ১ জন জিতেছেন রংপুরে। এছাড়া এলডিপি সমর্থিত ১ জন এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী মেয়র পদে জিতেছেন।সাত বিভাগ মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত মোট ২৪২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সহিংসতার কারণে ২টি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। অপ্রীতিকর ঘটনার জের ধরে বিভিন্ন ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় আরও ৪টি পৌরসভার ফল স্থগিত আছে। এছাড়া নির্বাচন-পরবর্তী গোলযোগের কারণে ২টি পৌরসভার ফল ঘোষণা করা হয়নি।
এদিকে আইনগত জটিলতার কারণে পিছিয়ে যাওয়া সারাদেশের আরও ১৪টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে আগামী ২৭ জানুয়ারি।
ঢাকা : ঢাকা বিভাগের ১৭ জেলার ৬৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের পর ৬১টির বেসরকারি ফল ঘোষিত হয়েছে। ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় গাজীপুরের কালিয়াকৈর এবং ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ফল স্থগিত রয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী এখানে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন ৩৪টি পৌরসভায়, যার মধ্যে দলের ৭ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিএনপি প্রার্থীরা জিতেছেন ২৪টিতে, যার মধ্যে এই দলের ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩টি পৌরসভায়।
চট্টগ্রাম :চট্টগ্রাম বিভাগের ১০টি জেলার ৪২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সহিংসতার কারণে নির্বাচন কমিশন নোয়াখালী সদর ও সেনবাগ পৌরসভায় নির্বাচন স্থগিত করেছে। একটি করে ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় কুমিল্লার নাঙ্গলকোট ও নোয়াখালীর কবিরহাট পৌরসভার ফল স্থগিত আছে। অন্যদিকে নির্বাচন পরবর্তী গোলযোগ ও ভোটের পরিসংখ্যান নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বিমতের কারণে চট্টগ্রামের পটিয়া ও ফেনীর সোনাগাজী পৌরসভার ফল ঘোষণা করা হয়নি। বাকি ৩৬টি পৌরসভার মধ্যে বিএনপি জিতেছে ১৭টি পৌরসভায়, যার মধ্যে ২ জন বিদ্রোহী প্রার্থী আছেন। আওয়ামী লীগ জিতেছে ১৫টি পৌরসভায়. যার মধ্যে বিদ্রোহী ১ জন। এছাড়া এলডিপি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি পৌরসভায় জিতেছেন।
রাজশাহী :রাজশাহী বিভাগের ৮ জেলার ৪৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিএনপি ২৭টি পৌরসভায় জিতেছে, যার মধ্যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৫ জন। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থীরা জিতেছেন ১৭টিতে, যার মধ্যে দলের বিদ্রোহী প্রার্থী আছেন ৬ জন। এখানে জামায়াত ৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ২টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।
খুলনা :খুলনা বিভাগের ৯টি জেলার ৩০ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বিএনপি ১৬টিতে এবং আওয়ামী লীগ ১২টি পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন। বাকি ২টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
সিলেট : সিলেট বিভাগের ৪ জেলার ১৬টি পৌরসভায় বিএনপি ৯টিতে জিতলেও আওয়ামী লীগ জিতেছে ৭টি পৌরসভায়। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীদের মধ্যে ১ জন বিদ্রোহী রয়েছেন।
বরিশাল :বরিশাল বিভাগের ৬ জেলার ১৯টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা ১৬টি পৌরসভায় নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ২ জন বিদ্রোহী। বিএনপি জিতেছে মাত্র ১টি পৌরসভায়। বাকি ১টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।
রংপুর :রংপুর বিভাগের ৮ জেলার ২৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ জন বিদ্রোহীসহ ৯টি পৌরসভায় জিতেছেন বিএনপি প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন ৭টিতে। এছাড়া জামায়াত ২টি, জাতীয় পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৪টিতে মেয়র পদে জিতেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV