সারাবিশ্বে ম্যালেরিয়ার ওষুধের এক-তৃতীয়াংশই নকল

যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলেছেন, ম্যালেরিয়ার বিস্তার রোধে সারা বিশ্বে যেসব ওষুধ ব্যবহার করা হয় সেগুলোর এক-তৃতীয়াংশই নকল। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ফোগারটি ইন্টারন্যাশনাল সেন্টারের ওই গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশে ম্যালেরিয়া রোধ এবং এর চিকিত্সায় ব্যবহূত ওষুধের নমুনা পরীক্ষা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশে ম্যালেরিয়া রোধ ও আক্রান্তদের চিকিত্সায় ব্যবহূত সাত ধরনের ওষুধের দেড় হাজার নমুনা পরীক্ষা করে তারা বলেন, ভুয়া ট্যাবলেটের কারণে ম্যালেরিয়ার বিস্তার রোধ এবং এ রোগে আক্রান্তদের চিকিত্সায় যথাযথ ফল পাওয়া যাচ্ছে না। এ অঞ্চলে ব্যবহূত এসব ওষুধের ৩৬ শতাংশই ভুয়া। সাব-সাহারা আফ্রিকার ২১টি দেশে ব্যবহূত ম্যালেরিয়ার ওষুধের দুই হাজার পাঁচশ’র বেশি নমুনা পরীক্ষা করেও একই ধরনের ফল পাওয়া গেছে বলে তারা জানান।
মেডিকেল সাময়িকী ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে এক নিবন্ধে ফোগারটি ইন্টারন্যাশনাল সেন্টারের গাউরভিকা নায়ার বলেন, পরীক্ষায় যে ফল পাওয়া গেছে ম্যালেরিয়া রোধে ব্যবহূত ওষুধের প্রকৃত অবস্থা আরো খারাপ বলে ধারণা করা হচ্ছে। নকল ওষুধের বিষয়ে তিনি বলেন, “এর বেশিরভাগ ঘটনাই জানাজানি হয়নি, প্রকাশ হলেও তা যথাযথ সংস্থার নজরে আনা হয়নি অথবা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বিষয়টিকে নিজেদের মধ্যে গোপন রেখেছেন।” মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর সাড়ে ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়। আফ্রিকার নারী ও শিশুরাই ম্যালেরিয়ার শিকার হন সবচেয়ে বেশি। বর্তমান বিশ্বে তিনশ’ কোটির বেশি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে উন্নত দেশগুলোতে ম্যালেরিয়া রোধী যেসব ওষুধ পাওয়া যায় সেগুলোর এক শতাংশেরও কম নকল হলেও বিশ্বব্যাপী নকল ওষুধের হার ১০ শতাংশ।রয়টার্স/ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং