Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সারাহ প্যালিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন করবেন!

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: November 23, 2010 | 10:52 PM

Sample Image
হাকিকুল ইসলাম খোকন: যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সারাহ প্যালিন কি নির্বাচন করবেন? নতুন করে এ প্রশ্নটি সামনে এসেছে তার লেখা দ্বিতীয় বই ‘আমেরিকা বাই হার্ট’ প্রকাশ পাওয়ার পর। গতকাল ওই বইটি প্রকাশিত হয়। এতে তিনি নিজের মূল্যবোধ, তার বিশ্বাস এবং আমেরিকান হিসেবে নিজের পরিচয়ের প্রকাশ ঘটিয়েছেন। কিন্তু আমেরিকানরা ও বাকি বিশ্ব তার মুখ থেকে বা কলম থেকে যা জানতে চায় তিনি সে প্রশ্নের কোন উত্তর দেননি ওই বইয়ে। সেই প্রশ্নটি হলো- তিনি কি যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? গত নির্বাচনে তিনি রিপাবলিকানদের টিকিটে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে হেরে যাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিতর্ক করছেন, বিশ্লেষণ করছেন। তবে সামপ্রতিক সময়ে সারাহ প্যালিন নিজেও ওই রকম ইঙ্গিত দিয়েছেন। তিনি নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের সাংবাদিক রবার্ট ড্রাপারকে বলেছেন, তিনি নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটছেন। এ নিয়ে তিনি স্বামী টড ও সন্তানদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। ড্রাপার পরে বলেছেন, আসলেই সারাহ প্যালিন এখনও সিদ্ধান্ত নিতে পারেন নি- কি করবেন। তবে ২০১২ সালের নির্বাচনে তাকে খাটো করে দেখা ঠিক হবে না। সমপ্রতি তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করছেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV