সারা দুনিয়াকে চমকে দিয়েছে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও স্ত্রী ম্যাকেঞ্জির বিবাহবিচ্ছেদ : ম্যাকেঞ্জি দান করবেন বিবাহবিচ্ছেদ থেকে পাওয়া ১৫৫৪০০ কোটি টাকা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সারা দুনিয়াকে চমকে দিয়েছে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও স্ত্রী ম্যাকেঞ্জির বিবাহবিচ্ছেদ। ২৫ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটেছে জেফ বেজোস ও স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের। এর মূলে সাবেক টিভি উপস্থাপিকা লরা সানচেজ। তার সঙ্গে জেফের চুটিয়ে প্রেম তছনছ করে দিয়েছে ম্যাকেঞ্জির সংসার। মনের ওপর তাতে প্রচণ্ড চাপ পড়েছে ম্যাকেঞ্জির। বিচ্ছেদের ফলে তিনি অ্যামাজন থেকে বা স্বামীর কাছ থেকে পাওনা হিসেবে পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদের ঘটনা।
এখন খবর হলো, তিনি এই অর্থের অর্ধেক অর্থাৎ এক লাখ ৫৫ হাজার ৪০০ কোটি টাকা দান করে দেবেন একটি দাতব্য সংস্থায়। এ জন্য ম্যাকেঞ্জি ‘দ্য গিভিং প্লেজ’ ক্লাবে স্বাক্ষর করেছেন। এটি বিশ্বের ওইসব সম্পদশালীর ক্লাব, যারা তাদের অর্জিত অর্থের কমপক্ষে অর্ধেক বা তারো বেশি দান করে দিতে চান। এ ক্লাবে নিজের নাম লিখিয়ে ম্যাকেঞ্জি বলেছেন, আমার কাছে অঢেল টাকা রয়েছে। এত টাকা দিয়ে কি করবো। এই ক্লাবে রয়েছেন বিল গেটস এবং মিলিন্দা গেটস। তারাও এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী হয়েও এতে যুক্ত হন নি জেফ বেজোস।
বিবাহবিচ্ছেদের পর এক টুইটে জেফ বেজোস বলেছেন, ‘‘বিচ্ছেদ প্রক্রিয়ায় উদারতা ও সহযোগিতা করার জন্য আমি ম্যাকেঞ্জির প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে বন্ধু ও সন্তানের বাবা-মা হিসেবে আমাদের সম্পর্ক ভালো থাকবে বলে আশা করছি।’’ অন্যদিকে ঔপন্যাসিক ম্যাকেঞ্জি টুইটে বলেন, ‘‘অতীতের জন্য তিনি কৃতজ্ঞ। এখন ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি উত্তেজিত।’’
গত জানুয়ারিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাবেক টেলিভিশন উপস্থাপিকার সঙ্গে জেফ বোজোসের প্রেমের খবর প্রকাশিত হওয়ার পরপরই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন অ্যামাজনের সিইও।
উল্লেখ্য, লরা সানচেজের আগে বিয়ে হয়েছিল হলিউডের মেগা এজেন্ট বলে পরিচিত প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে। তিনিই লরাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জেফ বেজোসের সঙ্গে। তারপর লরার প্রেমে পড়ে যান বিশ্বের এক নম্বর ধনী জেফ বেজোস।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’