Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তার,৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: December 16, 2010 | 10:01 AM

 

 

ইউএসএনিউজ ডেস্ক:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে বৃহস্পতিবার ভোর রাতে বনানীর একটি বাসা থেকে র‌্যাব ও পুলিশের একটি যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। ক্যান্টনমেন্ট থানায় নেয়ার পরে জিজ্ঞাসাবাদ করা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে চিকিৎসা শেষে আবার তাকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)হেফাজতে নেয়া হয়েছে। তিনি সুস্থ আছেন।

জিজ্ঞাসাবাদের জন্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার বিকেল ঢাকা মহানগর হাকিম নজরুল ইসলামের আদালতে এ রিমান্ড আবেদনের উপর শুনানি শুরু হয়।পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানার যে আবেদন করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, তার ওপর রোববার শুনানির দিন ঠিক রয়েছে। তার আগেই গ্রেপ্তার হলেন বিএনপি নেতা। তবে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।তাকে গ্রেপ্তারে গতকাল (বুধবার) জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। এরপরই আমাদের পুলিশ সদস্যরা পদক্ষেপ নিয়েছেন। আর তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে।

এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।তিনি সকালে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারের জন্য আবেদন করা হলেও তার শুনানির আগেই আটক করা হয়েছে সালাউদ্দিন কাদেরকে।
ট্রাইব্যুনালে আবেদনের আগে মঙ্গলবার রাতে সালাউদ্দিনের ধানমণ্ডির বাড়িতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু নেতৃত্বে তদন্ত দল একাত্তরে চট্টগ্রাম নগরীতে পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন ভবন ও বধ্যভূমি পরিদর্শন এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেয় গত সেপ্টেম্বর মাসে।তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে \’৭১ এ কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ তদন্ত দলকে জানান তার ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ।চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের স্থান এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেওয়ার পর ট্রাইব্যুনালের আইনজীবী দল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সংসদ সদস্য সালাউদ্দিনের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানায়।
তবে মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাইব্যুনালের ক্ষমতা ও গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে আসছেন।১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV