সাশ্রয়ী আইফোন!
অনলাইন ডেস্ক : যাঁরা সাশ্রয়ী দামে আইফোন কেনার আশা করছেন তাঁদের ২০১৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সম্প্রতি খবর রটেছে যে, আগামী বছরের প্রথমভাগেই সাশ্রয়ী দামের আইফোন বাজারে আনবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। জাপানের প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট ম্যাকোতারাকা থেকে অ্যাপলের নতুন আইফোন সম্পর্কিত তথ্য প্রকাশ পেয়েছে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী আইফোন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের নতুন পণ্য নিয়ে প্রযুক্তি বিষয়ক ব্লগগুলোতে সব সময়ই গুজব থাকে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গুজবগুলোর একটি হচ্ছে সাশ্রয়ী দামের আইফোন সম্পর্কিত গুজবটি। এ ছাড়াও আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৫এস’, অ্যাপলের হাতঘড়ি ‘আইওয়াচ’ ও ‘আইটিভি’র গুজব প্রচলিত রয়েছে। ম্যাকোতারাকার তথ্য অনুযায়ী, অ্যাপলের সাশ্রয়ী দামের আইফোনটিতে ব্যবহূত হবে পলিকার্বনেট বা বিশেষ প্লাস্টিক। ৪.৫ ইঞ্চি মাপের আইফোনের দাম ৩০০ মার্কিন ডলারের মধ্যেই সীমাবদ্ধ রাখবে অ্যাপল। এশিয়ার বাজার ধরতেই সাশ্রয়ী দামের আইফোনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’