Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

সাড়ে ৫ মাসেও উদঘাটিত হলো না নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী মাহফুজার নিখোঁজ রহস্য

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: May 28, 2016 | 4:32 PM

নিউইয়র্ক : সাড়ে ৫ মাস অতিবাহিত হলো, তবুও উদঘাটিত হলো না নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী মাহফুজা রহমানের নিখোঁজ রহস্য। নিউইয়র্ক সিটির বেলভিউ হাসপাতালে নার্স ছিলেন মাহফুজা। সর্বশেষ গত ৮ ডিসেম্বর পর্যন্ত কর্মস্থলে ছিলেন। এর কদিন পর মাহফুজার স্বামী মোহাম্মদ চৌধুরী (৩৮) হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করে জানান যে, তার স্ত্রী বিশেষ জরুরী প্রয়োজনে বাংলাদেশে গেছেন। মাস তিনেক থাকবেন। মাহফুজার অভিভাবকেরা সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বলে বাংলাদেশে যেতে হয়েছে। এ কথা বলার পরদিনই ৯ বছরের কন্যা জাহিনকে নিয়ে মোহাম্মদ চৌধুরীও বাংলাদেশে চলে যাওয়ায় হাসপাতাল সহকর্মীদের সন্দেহ ঘনিভূত হয়। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষের গোচরে নেয়া হয় গত ৪ মার্চ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ এবং সম্ভাব্য সকল স্থানে সন্ধান করেও মাহফুজার কোন হদিস না পেয়ে পুলিশ ব্রঙ্কসে মাহফুজার বাসায়ও তল্লাশী চালায়। এক পর্যায়ে বাসার সামনে সন্দেহজনক একটি স্থান খুড়ে মাহফুজার লাশের সন্ধান করে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। অবশেষে তদন্ত কর্মকর্তারা বাংলাদেশে মাহফুজার বাবার ফোন নম্বর সংগ্রহ করে কথা বলেন। মোহাম্মদ চৌধুরীর কথার সাথে কোন মিল খুঁজে পাননি ডিটেকটিভরা। অবশেষে বাংলাদেশে মোহাম্মদ চৌধুরীর সাথেও ফোনে কথা বলেন ডিটেকটিভ। সে সময়ও একই কথা জানান চৌধুরী এবং উল্লেখ করেন যে, শীঘ্রই তিনি নিউইয়র্কে ফিরছেন। এরপর চলে গেল আরো দু’মাস। মোহাম্মদ চৌধুরী ফিরেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রিধারী মাহফুজার হদিসও উদঘাটিত হয়নি এ পর্যন্ত। এ নিয়ে কম্যুনিটিতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সকলেই অধীর আগ্রহে রয়েছেন মাহফুজার ব্যাপারে। তাহলে মাহফুজা কোথায়-এ প্রশ্ন তদন্ত কর্মকর্তাগণের কাছে। ২৭ মে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন ডিটেকটিভ এনআরবি নিউজকে বলেন, ‘মাহফুজা নিখোঁজ রহস্য উদঘাটনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ