Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সিআইএ’র প্রথম নারী ডেপুটি পরিচালক

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: June 13, 2013 | 4:49 PM

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজের আইনবিষয়ক উপদেষ্টা অ্যাভরিল হেইন্সকে (৪৩) সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’র (সিআইএ) ডেপুটি পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন। এর ফলে হেইন্স বিদায়ী ডেপুটি পরিচালক মাইকেল জে মোরেলের (৫৪) স্থলাভিষিক্ত হলেন। স্পর্শকাতর গোয়েন্দা অভিযানের বিভিন্ন ইস্যুতে ওবামাকে পরামর্শ দিতেন হেইন্স। এদিকে এই প্রথম সিআইএ’র দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন কোন নারী। নিয়োগের ঘোষণার পরপরই সিআইএ থেকে হেইন্সকে অভিনন্দন জানানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আনুষ্ঠানিক এক বিবৃতিতে সিআইএ’র ডেপুটি পরিচালক হিসেবে ওবামা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষস্থানীয় আইনজীবী হেইন্সের নাম ঘোষণা করেন। স্বেচ্ছায় অবসর নিয়েছেন মোরেল। ২০১১ সালে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএ’র সাবেক পরিচালক লিওন প্যানেটা দায়িত্ব ছাড়ার পর ও ডেভিড পেট্রাউসের নারীঘটিত কেলেঙ্কারিতে জড়ানোর পর তার পদত্যাগের পর মোট দুই বার সিআইএ’র ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন মোরেল।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV