সিউলকে যুক্তরাষ্ট্রের অনুরোধ

ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে দক্ষিণ কোরিয়াকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা রবার্ট আইনহর্ন এর আগে তেহরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেশটির আর্থিক লেনদেনের সম্পর্ককে শিথিল করে আনারও আহ্বান জানিয়েছিলেন। এর পরপরই দক্ষিণ কোরিয়া ইরানের ২ শতাধিক সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ের অর্থনৈতিক লেনদেনের ওপর কড়া বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। তবে, ইরান থেকে তেল আমদানির নিষেধাজ্ঞার ব্যাপারে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দক্ষিণ কোরিয়া। এ খবর দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আইনহর্ন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের বন্ধু রাষ্ট্রসমূহের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্কের ব্যাপারে বেশ সংবেদনশীল। তবে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টিতে বিশ্বকে আরও আন্তরিক হতে হবে। ওদিকে ইরান বরাবরই বলে আসছে, শান্তিপূর্ণ লক্ষ্যেই এ পারমাণবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests