Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

“সিরাজুল আলম খানের বাংলাদেশে গমন বিলম্বিত হবে”

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: July 19, 2018 | 1:03 PM

হাকিকুল ইসলাম খোকন : সিরাজুল আলম খান। বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনের রূপকার। একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬২’সালে গঠিত নিউক্লিয়াসের পূরোধা। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি তিনবার প্রাইভেট ক্লিনিকে পায়ের ব্যাথার চিকিৎসা গ্রহন করেছেন। গত ৭ই জুলাই  অকস্মাৎ মস্তিষ্কে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাৎক্ষনিকভাবে তাঁকে নিউইয়র্কের এলমহার্ষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যাটস্ক্যানিং সহ রক্ত ও হার্টের বিভিন্ন ধরনের পরীক্ষা নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগে ২৪ ঘন্টা অবস্থানের পর ডাক্তারগণ পূর্ণ বিশ্রাম ও নিয়মিত ঔষধ সেবনের জন্য পরামর্শ দেন।
যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি গত বছর হিপ সংক্রান্ত জটিল অপারেশনের পর এ বছর ১৮ দিন ফলোআপ চিকিৎসা গ্রহন করেন সাইপ্রাসের Near East University হসপিঠালে। সেখানে দুই হাঁটু ও দুই বাহুর চিকিৎসা করা হয়।
আগামী ২৬’শে জুলাই সিরাজুল আলম খানের দেশে ফেরার কথা ছিলো। কিন্তু নিউইয়র্ক এলমহার্ষ্ট হাসপাতালের ডাক্তারদের পরামর্শে এক্ষুনি বড় ধরনের এবং দীর্ঘ আকাশবাহী বিমানযাত্রা পরবর্তি পরামর্শ না দেয়া পর্য্যন্ত স্থগিত করার কথা বলাতে সিরাজুল আলম খানের বাংলাদেশে ফেরা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তিনি নিউইয়র্কের বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি নেতা শামসুদ্দিন আহমেদ শামীম আহমদের বাসায় অবস্থান করছেন। সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছেন এবং প্রতিনিয়ত এলমহার্ষ্ট হাসপাতালের ডাক্তারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV