Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

সিলেটে নিজের কার্যালয় খুললেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: October 9, 2019 | 1:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নির্বাচনের আগেই বলেছিলেন সিলেটে কার্যালয় করবেন। ওই কার্যালয়ে বসে সিলেটের মানুষের সুখ, দুঃখের কথা শুনবেন। দেবেন সমাধানও। কথা রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সিলেটে নিজের অফিস করলেন তিনি। আর গতকাল সেই অফিসের উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন অগ্রজ ভাই ও সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিতও। সিলেট নগরীর জিন্দাবাজারের ওয়েস্টওয়ার্ল্ডে তিনি এ কার্যালয় খুলেন। মন্ত্রী হয়ে সিলেটে আসার পর তিনি এতদিন নিজ বাসা ধোপাদিঘীরপাড়ে বসে জনগণের কথা শুনতেন। এখন থেকে বাসার পাশাপাশি তিনি অফিসে বসেও কথা শুনবেন। সিলেটে মন্ত্রীর সহকারীরা এ অফিসের দেখভাল করবেন। গতকাল উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন- ‘এই অফিসেও আপনারা এসে নিয়মিত বসবেন।’ গতকাল কার্যালয় উদ্বোধনকালে মন্ত্রী বলেন- ‘এলাকার সকল মানুষের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে এই কার্যালয়। বিভিন্ন ধরনের সেবা এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে।
মানুষ নিজের অভিযোগ-অনুযোগ সব এই কার্যালয়ের মাধ্যমে আমাকে জানাতে পারবেন।’ তিনি বলেন, ‘কার্যালয়ে আসা সকল অভিযোগ ঢাকায় আমার কাছে পাঠানো হবে। যেসব অভিযোগ স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব, সেগুলো করা হবে। আর যেসব অভিযোগ উচ্চপর্যায় থেকে করা প্রয়োজন, তাও আমি দেখবো।’  মোমেন বলেন, ‘আজ থেকে আমার কার্যালয় সবার জন্য খোলা। প্রতিদিন এ কার্যালয়ে যে কেউ আসতে পারবেন।’
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রণজিৎ বিশ্বাস প্রমুখ। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV