Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আকরাম আলীর মৃত্যুতে নিউইয়র্কে স্মরণসভা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: March 16, 2022 | 9:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আকরাম আলীর মৃত্যুতে গত ১৩ মার্চ রোববার নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে অবস্থানরত সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থীরা জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ সভার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শাহাব উদ্দীনের সভাপতিত্বে এবং কলেজের সাবেক শিক্ষার্থী জগদীশ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আতিকুর রহমান চৌধুরী, সাবেক জিএস মারুফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা, কবি শাহীন ইবনে দিলওয়ার, কমিউনিটি এক্টিভিস্ট এমাদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, আব্দুল কাদির, সৈয়দ মামুনুর রশিদ শিপু, সৈয়দ আতিকুর রহমান, মঈন উদ্দিন, আলী হোসেন আরিফ, সৈয়দ মোস্তাক আহমেদ, মাহবুব রহমান, সুবীন পুকোয়স্থ, আব্দুল আহাদ চৌধুরী, আফতাব আলী, মনসুর আলম, মামুন আহমেদ প্রমুখ।
সভায় এ আয়োজনের জন্য অধ্যাপক আকরাম আলীর ছেলে আলী হাছান আরিফ খোকন সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ওলিউর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন কাজল ভট্রাচার্য। কবিতা আবৃত্তি করেন শাহীন ইবনে দিলওয়ার ও সৈয়দ মামুনুর রশিদ।
বক্তারা সদ্য প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক আকরাম আলীর বিদেহী আত্মর শান্তি কামনা করে তার বর্ণাঢ্য জীবনের নিানা দিক নিয়ে আলোচনা করেন।
বক্তরা বলেন, অধ্যাপক আকরাম আলী ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর। আদর্শবান ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে ছিলেন সবসময় দেদীপ্যমান।
তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী অধ্যাপক আকরাম আলী ছিলেন নীতির প্রশ্নে অবিচল। তাঁর এই চলে যাওয়া সমাজ, দেশ ও জাতির জন্য এক অপূরুনীয় ক্ষতি।
উল্লেখ্য, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আকরাম আলী গত ২৭ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন (ইন্নালিলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ