সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার নতুন কমিটি : টিটো সভাপতি, রাজীব সাধারণ সম্পাদক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের বাংলাদেশীদের অন্যতম সংগঠন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে নতুন কমিটি গঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর. সি. টিটো সভাপতি এবং রাজীব খাঁন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ই ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্ধি না থাকায় এই কমিটি গঠিত হয়। সংগঠনের ১৯টি পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য উল্লেখযোগ্য পদের মধ্যে সহ সম্পাদক মেরাজ ফাহমী, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ (আবদার) নির্বাচিত হয়েছেন।
জানা যায়, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এম.সি. কামাল, নির্বাচন কমিশনার ইয়ামিন রশীদ, নির্বাচন কমিশনার দুলাল মিয়া (এনাম) এর সমন্বয়ে গঠিত কমিশন নির্বাচন পরিচালনা করেন।
এক বিবৃতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং টিটো-রাজীবের নেতৃত্বে সিলেট সদর থানা এসোসিয়েশন আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য ৩ সদস্যর নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন ১লা জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করে তফসিল ঘোষনা করে। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর সোমবার জ্যামাইকার হিলসাইডে অবস্থিত মতিন রেস্টুরেন্ট থেকে সংগঠনের ১৯টি পদের জন্য মনোনয়ন পত্র ও ভোটার তালিকা সংগ্রহ, ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থীতা ঘোষনা, ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও ১লা জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়। প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্ধি না থাকায় সিলেট সদরের নতুন নেতৃত্বের দায়িত্ব পান আর. সি. টিটো এবং রাজীব খাঁন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল