Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

সিলেট সদর সমিতি ইউএসএ’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: May 7, 2017 | 12:24 AM

নিউইয়র্ক : সিলেট সদর সমিতি ইউ এস এ ইনক’র উদ্যোগে গত ১০ই এপ্রিল সোমবার এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরীর পরিচালনা অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহামেদ মিনহাজ, শাহ মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, জয়নাল আহমদ চৌধুরী, আশফাক চৌধুরী হেমু, আহমদ রুশদী বাবু, পারভেজ আহমদ, শাহনুর কোরেশী, সোয়েব আহমদ, আব্দুল খানিক মানিক, সেবুল মিয়া, নুরুল হক লাল সজল চৌধুরী, সুফিয়ান আহমদ প্রমুখ নেতৃবন্দ। সভায় বক্তরা বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল করার জন্য জনমত নিবিশেষে দেশ ও প্রবাসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য অনুরোধ জানান। ২য় পবে সিলেট সদর সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ৪ই জুন বৈশাখী রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল এবং কাযনিবাহী কমিটির প্রস্তাবিত উপদেষ্টা কমিটি ও ট্রাষ্টি বোর্ডের মেম্বার নির্ধারণ করা হয় । এতে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৯ সদস্য বিশিষ্ট ট্রষ্টি বোড গঠন করা হয় । সভায় সবসম্মতিক্রমে ইফতার ও দোয়া মাহফিলের পরিচালনার জন্য আহবায়ক কমিটি গঠন করা হয় এতে সংগঠনের সভাপতি শাহনেওয়াজ চৌধুরীকে আহবায়ক এবং তোফায়েল চৌধুরীকে যুগ্ম আহবায়ক ও সদস্য কাদির বক্ত, আশফাক চৌধুরী হেমু, জয়নাল আহমেদ চৌধুরী, আহমেদ রুশদী বাবু ও সারভেজ আহমদ। এছাড়াও সংগঠনের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীকে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নিবাচিত হওয়ায় সিলেট সদর সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় । সিলেট সমিতির উপদেষ্টা মনছুর আহমেদ চৌধুরীর সুস্থতার জন্য দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ