Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সুকৌশলে যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় পিসিডি’র দেবপ্রিয় তথা সেনাপ্রিয় তাদের অন্যতম: নিউইয়র্কে মতিয়া চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: June 12, 2011 | 12:17 AM

 নিউজ ওয়ার্ল্ড: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকার বিদ্যূত খাতে বরাদ্দ বাড়িয়েছে কৃষকদের সুবিধার জন্য। বিদূৎ উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকরাই উপকৃত হবে। এখন যারা বলছে আওয়ামী লীগ কৃষিখাতে বাজেট বরাদ্দ কম দিয়েছে তারা আসলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। এক্ষেত্রে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য কৃষিখাতে বাজেট বরাদ্দ কম আওয়ামী লীগের কৃষি নীতি সাথে অসঙ্গতিপূর্ন বলে যে মন্তব্য করেছেন, সেটাকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন মতিয়া চৌধুরী। গত শুক্রবার নিউইয়র্কের জেএফকে বিমান বন্দরে নিউজ ওয়ার্ল্ডের সাথে আলাপকালে মতিয়া চৌধুরী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সুকৌশলে যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় পিসিডি’র দেবপ্রিয় তথা সেনাপ্রিয় তাদের অন্যতম। সেনাপ্রিয়কে একটি বিষয় জিজ্ঞেস করতে চাই, উনার তত্বাবধায়ক সরকার যখন কৃষিখাতে বাজেট কমিয়েছিল তখন দেবপ্রিয় তথা সেনাপ্রিয় কোথায় ছিলেন। সেনাপ্রিয় যা ইচ্ছে বলতে থাকুক, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। তিনি বলেন,আমাদের দেশে কিছু পপুলার নাম আছে। এরমধ্যে দেবপ্রিয় বা সেনাপ্রিয় একজন। তত্বাবধায়ক সরকারের সময় সবাই এই নামেই তাকে ডাকতো। এর তত্ব উপাত্ত ইত্যাদির মাধ্যমে জনগনকে বিভ্রান্ত করে ফায়দা লটুতে চায়। তবে এতে কোন লাভ হবে না। মতিয়া চৌধুরী বলেন,বিএনপি ও জামাত হরতাল ডেকেছে। তবে গাড়ী না পুড়িয়ে হরতাল ডেকে নিজেদের জনপ্রিয়তা পরীক্ষা করুন। তাতেই প্রমানিত হবে জনগন আপনাদের সাথে আছে কিনা। কৃষিমন্ত্রী বলেন, মাওলানা আমিনী এক সময় নারী নেতৃত্ব হারাম বলে ফতোয়া দিয়েছেন। এখন তিনি খালেদা জিয়ার পায়ের কাছে আশ্রয় নিয়েছেন। কয়েকদিন আগে জিয়াউর রহমানের মৃত্যুবাষির্কী উপলক্ষে খালেদা জিয়া পুরনো ঢাকায় গিয়ে আমীনিকে ডেকে ৫ মিনিট গোপন কথা বললেন। এখন তার আগের ফতোয়া গেলো কোথায়। এটাকে ভন্ডামীর রাজনীতি বলে আখ্যায়িত করেন তিনি। মতিয়া চৌধুরী উন্নত কৃষি বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক এসেছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিখ্যাত কলনেল বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে জেএফকে বিমান বন্দরে এসে পৌঁছলে কৃষিমন্ত্রীকে স্বাগত জানান,জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আব্দুল মোমেন, আওয়ামী লীগ নেতা হাজী এনাম, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক মিছবাহ আহমদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV