Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র’র ‘বার্ষিক বনভোজন’

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: August 24, 2019 | 12:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জ জেলার প্রবাসীদের প্রথম সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র’-এর ‘বার্ষিক মিলন-উৎসব ও বনভোজন-২০১৯’ গত ১৮ আগস্ট রোববার নিউইয়র্কের লংআইল্যান্ড হেকশেয়ার পার্কে অনুষ্ঠিত হয়। এই ‘মিলন-উৎসবে’ প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামগঞ্জ জেলার প্রথম ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত, (মুহিত) এনডিসি, পিএসসি (অব:) এবং বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের আরেক সুসন্তান প্রখ্যাত চিত্রকর ও মুক্তিযোদ্ধা সুনীল শুক্লা।

উৎসবে আমন্ত্রিত অতিথিদ্বয় ও অংশহণকারী সকল সুধীজনকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মারুফ চৌধুরী এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন সম্পাদক ডি. চৌধুরী অসিত, মিলনোৎসব উদযাপন পরিষদের আহবায়ক আইয়ুব আলী, যুগ্ম-আহবায়ক মান্নাফ তালুকদার, মো: হাবিবুর রহমান, পারভেজ চৌধুরী ও আবুল হোসেন লিটন। অতিথিদের জীবন ও কর্মের তাৎপর্যপূর্ণ দিকের উপর আলোকপাত করেন উভয়ের শিক্ষাগুরু প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর বিধুভূষণ চৌধুরী, প্রবীণ কবি ও লেখক সালমা বখত চৌধুরী, কবি ও লেখক মাহমুদুল চৌধুরী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট জুলকারনাইন হায়দার, শিবলী চৌধুরী, সুনামগঞ্জ আওয়ামী লীগ নেতা আমীর হোসেন রেজা, মিসবাহুর রশীদ পীর, সাব্রী সাবেরীন, কবি মাসুদ চৌধুরী, কবি দেওয়ান নাসের রাজা চৌধুরী, জয়েদ চৌধুরী অপু, এনওয়াইপিডি’র পুলিশ অফিসার নিয়ন চৌধুরী, সাংবাদিক নূরুল গণি নজরুল প্রমুখ। উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস বিধু ভূষণ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়-এর প্রাক্তন কর্মকর্তা হাসানুল কবীর ডাবলু, কবি তৃষ্ণা শুক্লা, সৈয়দা নীলুফার চৌধুরী, সনচিতা চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী-সংসদের প্রাক্তন জিএস আফসিন নিগার, রবীন্দ্র বর্মন, রতন দাশ, নারায়ণ দেব, আব্দুল কাদির, শামনুন শীবলী, ফারহান বখত, লাফী চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী জোসেফ, বখত রুম্মান বিরতিজ, সুরাইয়া চৌধুরী চাঁদনী, বিলকিস খান, ফৌজিয়া চৌধুরী, শিমু বখত প্রমুখ।

আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে অতিথিদ্বয় কে স্মারক-ক্রেস্ট হস্তান্তর করেন সুনামগঞ্জ সরকারি কলেজ-এর প্রাক্তন প্রফেসর ও প্রবীণ শিক্ষাবিদ বিধুভূষণ চৌধুরী। এছাড়াও সদ্য প্রয়াত সমিতির সাধারণ সম্পাদকের বড় ভাই দিলীপ চৌধুরী কর্মের তাৎপর্যের পুর্ন দিকের উপর আলোকপাত করেন বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হুমায়ুন বখত এবং ক্রেস্ট হস্তান্তর করেন। তিনি শোকাহত পরিবারের জন্য সমবেদনাও জানান। শতাধিক অংশগ্রহণকারীর আমোদ-আড্ডার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত মিলন-উৎসবটি পরিণত হয়েছিল একখন্ড সুনামগঞ্জে। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV